
শেষ আপডেট: 29 May 2023 11:17
দ্য ওয়াল ব্যুরো: স্কুল কলেজের গণ্ডি পেরোলেই একটা চাকরি খোঁজা বেশিরভাগেরই প্রধান লক্ষ্য হয়ে ওঠে। তবে মনের মতো চাকরি পেতে হলে সবার আগে প্রয়োজন সফল ভাবে ইন্টারভিউ পর্ব পেরনো। এই ইন্টারভিউ বোর্ডে প্রশ্নকর্তাদের মুখোমুখি হয়ে অনেকেই ঘাবড়ে যান (7 mistakes during interview) বা টেনশনে জানা প্রশ্নের উত্তরও ভুল করে বসেন।
সাধারণত কিছু ভুল আচরণ ইন্টারভিউ (Interview) বোর্ডে অনেকেই করে থাকেন।

দেরিতে ঢোকা
যে কোনও চাকরির পরীক্ষা হোক বা ইন্টারভিউ, সঠিক সময়ে (punctuality) পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হওয়া একপ্রকার বাধ্যতামূলক হিসেবেই ধরে নেওয়া উচিত। ইন্টারভিউ বোর্ডে যেখানে পরীক্ষকরা নির্ধারিত সময়ে পৌঁছে অপেক্ষা করছেন, সেখানে একজন পরীক্ষার্থী হয়ে দেরিতে পৌঁছানোর অর্থই হল তিনি যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না পরীক্ষকদের। এর ফলে প্রথমেই খারাপ ধারণা তৈরি হয় সেই পরীক্ষার্থীর প্রতি।
বেশি কথা বলা
সাক্ষাৎকার পর্বে নিজের জানা সবটুকু উত্তর পরীক্ষককে জানিয়ে আসার প্রবণতা অনেকেরই থাকে। আর সেই উত্তর দিতে গিয়েই অনেক ক্ষেত্রে প্রয়োজনের চেয়ে বেশি কথা বলে ফেলেন পরীক্ষার্থী। এমনকী পরীক্ষকের প্রশ্ন পুরোপুরি না শুনেই উত্তর দিয়ে বসেন অনেকে। আর সেখানেই হয় বিপত্তি। উত্তর ভুল হওয়ার সম্ভাবনা তো থাকেই তাছাড়া পরীক্ষার্থীর বিষয়ে ধারণাও খারাপ হয় পরীক্ষকের।

কম কথা বলা
বেশি কথা বলা যেমন সঠিক নয় তেমনই খুব কম কথা বলাও কাম্য নয় ইন্টারভিউ বোর্ডে। অনেক ইন্টারভিউতেই দলবদ্ধ আলোচনার একটি ধাপ থাকে। সেখানে নিজের প্রয়োজনীয় বক্তব্য না রাখলে বাকিদের তুলনায় কম যোগ্য হিসেবে বাদ পড়তে পারেন পরীক্ষার্থী।
অনুপযুক্ত পোশাক
অনুপযুক্ত পোশাকে ইন্টারভিউতে অংশগ্রহণ করা কখনওই কাম্য নয়। যে কোনও ইন্টারভিউতে উপস্থিত হওয়ার সময়ে পোশাকের ক্ষেত্রেও সজাগ থাকতে হয় পরীক্ষার্থীকে। খুব বেশি প্রসাধন যেমন চাকরির পরীক্ষার জন্য উপযুক্ত নয় তেমনই একেবারে অপরিচ্ছন্ন পোশাকে ইন্টারভিউ বোর্ডের মুখোমুখি হওয়াও কাম্য নয়।
খাওয়াদাওয়া
ইন্টারভিউ চলাকালীন পরীক্ষকের অনুমতি না নিয়ে জল পান করা বা খাবার খাওয়া কখনওই উচিত নয়। অনেক সময়ে সাক্ষাৎকার পর্ব চলে অনেকটা লম্বা সময় ধরে। সেই সময়ে বিরতি দেওয়া হয় পরীক্ষার্থীদের। খাবার খাওয়া বা জল পানের জন্য সেই বিরতি পর্যন্ত অপেক্ষা করতে হয় পরীক্ষার্থীকে।

প্রস্তুতিহীন উপস্থিতি
যে ইন্টারভিউতে উপস্থিত হচ্ছে একজন পরীক্ষার্থী, অনেক সময়ই সেই সাক্ষাৎকারের বিষয়ে কিছুই জানা থাকে না তাঁর। ফলে, প্রশ্নকর্তার মুখোমুখি হয়ে বিপদে পড়তে হয় তাঁকে।
প্রশ্নহীন উপস্থিতি
ইন্টারভিউ বোর্ডে অনেক সময় প্রশ্নকর্তা আশা করেন তাঁদের কথার পরিপ্রেক্ষিতে যুক্তিপূর্ণ প্রশ্ন পরীক্ষার্থীর দিক থেকেও আসবে। তা না এলে সেই পরীক্ষার্থীর বুদ্ধি নিয়ে সংশয় থাকে তাঁদের মনে।
পাইন গাছে ঘেরা সর্পিল রাস্তায় পাহাড়ি ঝিঁঝির ডাক, সোলো ট্রিপের আদর্শ ঠিকানা এই গ্রাম