Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

একদিনে ৭ জনের প্রাণ গেল বাজ পড়ে! বর্ষা যেন মৃত্যুফাঁদ পেতে রেখেছে উত্তরপ্রদেশে

দ্য ওয়াল ব্যুরো: একদিনে বজ্রপাতের তিনটি পৃথক ঘটনায় দুই বাচ্চা-সহ ৭ জনের মৃত্যু (lightning death) হল উত্তর প্রদেশে। বদায়ুঁ, ইটা এবং রায়বেরেলি জেলার এই ঘটনাগুলিতে মৃতদের প্রতি পরিবারকে চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে সরক

একদিনে ৭ জনের প্রাণ গেল বাজ পড়ে! বর্ষা যেন মৃত্যুফাঁদ পেতে রেখেছে উত্তরপ্রদেশে

শেষ আপডেট: 7 July 2023 05:47

দ্য ওয়াল ব্যুরো: একদিনে বজ্রপাতের তিনটি পৃথক ঘটনায় দুই বাচ্চা-সহ ৭ জনের মৃত্যু (lightning death) হল উত্তর প্রদেশে। বদায়ুঁ, ইটা এবং রায়বেরেলি জেলার এই ঘটনাগুলিতে মৃতদের প্রতি পরিবারকে চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার।

জানা গেছে, কৃষক বাবলু এবং ভারজিত যাদব নামের বছর তিরিশের দুই যুবক বৃহস্পতিবার বদায়ুঁর উশাইত বাজার থেকে একটি মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। তখনই প্রবল বৃষ্টি নামে এলাকায়, বাজ পড়ে খুব জোরে। ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। উশাইতেই বজ্রপাতের আরও একটি ঘটনায় স্কুল থেকে বাড়ি ফেরার সময় মারা গেছে ১১ বছরের এক ছাত্রী, অংশিকা। তিনজনের মৃতদেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবারেই রায়বেরেলি জেলায় ডিহ, ভাদোখর এবং মিল থানা এলাকায় তিনজনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ১৪ বছরের মোহিত পাল ডিহ এলাকার গেন্দালাল গ্রামের কাছে মাঠে গরু চরানোর সময়ে বাজ পড়ে মারা যান। মিল এলাকার পূর্বা গ্রামে ৩৮ বছরের যমুনা প্রসাদও মারা যান মাঠে কাজ করার সময়ে। আবার রায়বেরেলিরই ভাদোখর এলাকার সরাই দামো গ্রামে একই ধরনের ঘটনায় বজ্রপাতে মৃত্যু হয়েছে আরও এক ৩৮ বছরের যুবক রমাকান্তির।

ইটা জেলার খাঞ্জরপুর গ্রামে, ৩২ বছরের ধর্মেন্দ্রও মাঠ থেকে গরুদের ফিরিয়ে আনতে গিয়েছিলেন প্রবল বৃষ্টির মধ্যে। বাইরে বেরোতেই বজ্রপাতে মারা যান তিনি।

এত ঘনঘন বাজ পড়ছে কেন? বজ্রপাতের কারণ কী, কীভাবে সতর্ক থাকবেন


```