
শেষ আপডেট: 9 September 2022 04:24
দ্য ওয়াল ব্যুরো: ফের প্রৌঢ়ের যৌন লালসার শিকার নাবালিকা ছাত্রী। চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে একটি আবাসনের লিফ্টের (lift) মধ্যে যৌন হেনস্থা (molests) করল এক প্রৌঢ়! সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ঘটনা। শিশুটির বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে ৬২ বছর বয়সি (62 years old) ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে গুজরাতের আহমেদাবাদের (Ahmedabad) একটি আবাসনের লিফ্টে। অভিযুক্তের নাম ভানুপ্রতাপ রানা। জানা গেছে, শিশুটি দুপুর ১২.৩০ নাগাদ স্কুল থেকে ফিরে আবাসনের ১১ তলায় নিজের বাড়িতে যাওয়ার জন্য লিফ্টে উঠেছিল। লিফ্টের মধ্যে আগে থেকেই দাঁড়িয়ে ছিল অভিযুক্ত ব্যক্তি। এরপরেই শিশুটিকে যৌন নির্যাতন করে ভানুপ্রতাপ।
বাড়ি পৌঁছে নিজের মা-বাবাকে সমস্ত কথা খুলে বলে ওই পড়ুয়া। তারপরেই লিফ্টের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন শিশুটির মা-বাবা। তাতেই দেখা যায়, ওই নাবালিকাকে যৌন হেনস্থা করেছে ভানুপ্রতাপ।
এরপরেই সেই সিসিটিভি ফুটেজ নিয়ে পুলিশের দ্বারস্থ হন নাবালিকার বাবা-মা। অভিযুক্ত ভানুপ্রতাপের বিরুদ্ধে পকসো আইন এবং ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত ভানুপ্রতাপ রানাকে জগৎপুরে নিজের বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
টানা বৃষ্টিতে বানভাসি মুম্বই, জলের তোড়ে ভেসে গেল ৪ বছরের শিশু