Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

দেশজুড়ে কমছে সংক্রমণ, একদিনে করোনায় মৃত ২ হাজার ৭২৬ জন

দ্য ওয়াল ব্যুরো: দেশের করোনাগ্রাফে ফের স্বস্তি। কমল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৪৭১ জন। যা বিগত ৭৫ দিনের মধ্যে সর্বনিম্ন বলে স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছে। সবমিলিয়ে দেশে মোট সংক

দেশজুড়ে কমছে সংক্রমণ, একদিনে করোনায় মৃত ২ হাজার ৭২৬ জন

শেষ আপডেট: 15 June 2021 05:08

দ্য ওয়াল ব্যুরো: দেশের করোনাগ্রাফে ফের স্বস্তি। কমল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৪৭১ জন। যা বিগত ৭৫ দিনের মধ্যে সর্বনিম্ন বলে স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছে। সবমিলিয়ে দেশে মোট সংক্রামিত হলেন ২ কোটি ৯৫ লক্ষ ৭০ হাজার ৮৮১ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৮২ লক্ষ ৮০ হাজার ৪৭২ জন। আর অ্যাকটিভ কেসের সংখ্যা ৯ লক্ষ ১৩ হাজার ৩৭৮।    অন্যদিকে আক্রান্তের সংখ্যা নামলেও মৃত্যুর হার আশঙ্কা বাড়াচ্ছে। গত একদিনে দেশে করোনার বলি ২ হাজার ৭২৬ জন। যার সিংহভাগই মহারাষ্ট্রের। উল্লেখ্য, বিহারের পর মারাঠা রাজ্যেও কোভিডে মৃতের সংখ্যার পুনর্গণনা করা হচ্ছে। ফলে কয়েক দিন ধরে দৈনিক মৃত্যুর তালিকায় ব্যাপক বদল লক্ষ করা গেছে। আর এর প্রভাব গোটা দেশের পরিসংখ্যানেও পড়েছে বলে মত স্বাস্থ্য মহলের।   পাশাপাশি দুশ্চিন্তা বাড়াচ্ছে কর্নাটক, তামিলনাড়ু, কেরলও। সোমবার এই তিন রাজ্যে করোনায় শতাধিক মৃত্যুর খবর এসেছে। এই পরিস্থিতিতে গণটিকাকরণকেই অস্ত্র করতে চাইছে সরকার। ২৫ কোটি ৯০ লক্ষ ৪৪ হাজার ৭২ জন নাগরিককে ইতিমধ্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর। পাশাপাশি কোভিডের থার্ড ওয়েভ ঠেকাতেও চিকিৎসা পরিকাঠামোকে ঢেলে সাজার সিদ্ধান্ত নিয়েছে একাধিক রাজ্য। বিশেষজ্ঞদের মতে, করোনার তৃতীয় ঢেউ অক্টোবর-নভেম্বর মাসে দেশজুড়ে আছড়ে পড়তে পারে। তাই গতকাল গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি জানিয়ে দেন, শিশুদের সংক্রমণের কথা মাথায় রেখে হাসপাতালগুলিকে তৈরি রাখা হচ্ছে৷ একইভাবে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে কেরলে পিনারাই বিজয়নের সরকারও।    

```