Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

৩ ফুট গলির মধ্যে ৬ তলা বাড়ি, গার্ডেনরিচ কাণ্ডে বড় প্রশ্নের মুখে মেয়র

রাজনৈতিক ভাবে দলের মধ্যেই তিনি এখন কিছুটা চাপে রয়েছেন বলে অনেকে মনে করছেন। লোকসভা ভোটে তাঁর মেয়ে প্রিয়দর্শিনী হাকিমকে প্রার্থী করার ব্যাপারে যে দৌত্য শুরু হয়েছিল, তাও বিশেষ কাজে দেয়নি। সেই তিনি তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম গার্ডেনরিচ কাণ্ডে বড় প্রশ্নের মুখে পড়ে গেলেন। 

৩ ফুট গলির মধ্যে ৬ তলা বাড়ি, গার্ডেনরিচ কাণ্ডে বড় প্রশ্নের মুখে মেয়র

শেষ আপডেট: 18 March 2024 13:59

দ্য ওয়াল ব্যুরো: রাজনৈতিক ভাবে দলের মধ্যেই তিনি এখন কিছুটা চাপে রয়েছেন বলে অনেকে মনে করছেন। লোকসভা ভোটে তাঁর মেয়ে প্রিয়দর্শিনী হাকিমকে প্রার্থী করার ব্যাপারে যে দৌত্য শুরু হয়েছিল, তাও বিশেষ কাজে দেয়নি। সেই তিনি তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম গার্ডেনরিচ কাণ্ডে বড় প্রশ্নের মুখে পড়ে গেলেন। 

গার্ডেনরিচ ববি হাকিমের নির্বাচন কেন্দ্র। সেই এলাকারই ১৩৪ নম্বর ওয়ার্ডে বহুতল ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। ৩ ফুট গলির মধ্যে কীভাবে ৬ তলা বাড়ি উঠছিল সেটাই মূল প্রশ্ন। শুধু এই বাড়িটিই নয়, গত কয়েক বছরে গার্ডেনরিচ এলাকায় এরকম আরও বহুতল তৈরি হয়েছে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে যে, এই বাড়ি তৈরির অনুমতি কে দিল? কে প্ল্যান অনুমোদন করল? আর অনুমোদিত প্ল্যানের বাইরে গিয়ে নির্মাণ হলে কেন পুরসভা আগেই ব্যবস্থা নিল না? 

অনুমোদিত প্ল্যানের বাইরে গিয়ে নির্মাণ করা এখন শহর কলকাতা ও মফস্বল এলাকাগুলিতে আকছার ঘটছে। অভিযোগ হল, পুরসভাকে নামমাত্র জরিমানা দিয়ে সেই সব নির্মাণ হচ্ছে। কেউ ফ্লোর বাড়িয়ে নিচ্ছে তো কেউ ঝুল বারান্দা বানাচ্ছে। বাড়ি তৈরির জন্য চারদিকে যে ন্যূনতম ছাড় দিতে হয় তাও দিচ্ছে না। পুরসভাকে জরিমানা দেওয়া ছাড়াও এ ক্ষেত্রে বড় টাকার খেলা রয়েছে বলেও অভিযোগ রয়েছে। 

গার্ডেনরিচে যেখানে বাড়িটি ভেঙে পড়েছে সেখানে রবিবার রাত থেকে রয়েছেন মেয়র। বেআইনি নির্মাণের ব্যাপারে গোটা দায় তিনি এদিন বাম জমানার উপরে ঠেলে দিতে চেয়েছেন। তাঁর কথায়, “এই এলাকাগুলোতে বাম জমানা থেকে সব বেআইনি নির্মাণ চলছে। তার কারণ হল, সেই সময়ে প্রশাসনের থেকে নির্মাণের জন্য কোনও অনুমতি পাওয়া যেত না। তা জোগাড় করতে গিয়ে হেনস্তা হতে হত। বিএলআরও অফিসে হত্যে দিয়ে পায়ের জুতে ক্ষয়ে যেত। আমরা বোর্ড গঠনের পর এই সব কাজ অনেক সরল হয়েছে। তার পরেও কেউ কেউ কেন বেআইনি নির্মাণ করছেন তা বলতে পারব না”। 
মেয়রের একথার জবাবে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “বাম জমানায় যে বেআইনি নির্মাণে প্রশাসন অনুমতি দিত না তা মেয়র নিজেই স্বীকার করছেন। গার্ডেনরিচে যে ঘটনা ঘটেছে তার নেপথ্যে স্থানীয় রাজনৈতিক প্রশ্রয় ও পুলিশের একাংশের যোগসাজস অবধারিত ভাবেই রয়েছে”। সুজনবাবুর কথায়, এর দায় মেয়রকেই নিতে হবে। 

গার্ডেনরিচের ঘটনা নিয়ে এদিন সরাসরি মেয়রের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। স্থানীয় কাউন্সিলর শামস ইকবালকে গ্রেফতারের দাবি জানিয়েছেন শুভেন্দু। ববি হাকিমের সঙ্গে শামস ইকবালের ছবি পোস্ট করে শুভেন্দু লিখেছেন, এই কাউন্সিলরই হলেন কিংপিন। প্রমোটারের সঙ্গে তাঁকেও গ্রেফতার করতে হবে।


```