Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

৬ ফুট গভীর গর্ত জোশীমঠের দেওয়ালে! প্রবল বৃষ্টি ভয় ধরাচ্ছে পুণ্যার্থীদের

দ্য ওয়াল ব্যুরো: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত গোটা উত্তর ভারত। এবার ৬ ফুট গভীর গর্ত দেখা গেল উত্তরাখণ্ডের জোশীমঠে। সেখানকার একটি মাঠে দেখা গেছে এই গর্ত। ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। অতিরিক্ত বৃষ্টির ফলেই সৃষ্টি হয়েছে এমন গর্তের, জানানো হয়েছে

৬ ফুট গভীর গর্ত জোশীমঠের দেওয়ালে! প্রবল বৃষ্টি ভয় ধরাচ্ছে পুণ্যার্থীদের

শেষ আপডেট: 3 July 2023 02:53

দ্য ওয়াল ব্যুরো: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত গোটা উত্তর ভারত। এবার ৬ ফুট গভীর গর্ত দেখা গেল উত্তরাখণ্ডের জোশীমঠে। সেখানকার একটি মাঠে দেখা গেছে এই গর্ত। ঘটনায় আতঙ্কে স্থানীয়রা।

অতিরিক্ত বৃষ্টির ফলেই সৃষ্টি হয়েছে এমন গর্তের, জানানো হয়েছে জিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকে। প্রসঙ্গত, চার ধাম ভ্রমণের সময়ে অসংখ্য পূণ্যার্থী আশ্রয় নেন জোশীমঠের একাধিক চটিতে। এই গর্ত বাড়তে থাকলে যেকোনও সময়ে ধ্বস নামার সম্ভাবনা ছিল। আহত হতে পারতেন বহু পুণ্যার্থী।

জোশীমঠের দীর্ঘদিনের বাসিন্দা বিনোদ সাকলানি প্রথম আবিষ্কার করেন এই গর্ত। এরপরই তিনি খবর দেন জিওলজিক্যাল সার্ভেতে। প্রসঙ্গত তিনিই উদ্যোগী হয়ে পাথর এবং মাটি দিয়ে ভরাট করে দেন সেই গর্ত। তবে তাড়াতাড়ি উপযুক্ত ব্যবস্থা না নিলে এই ধরনের গর্ত আরো তৈরি হতে পারে এবং খুব দ্রুত বাড়তে পারে বলে মনে করছেন বিনোদ।

প্রসঙ্গত, জোশীমঠের একাধিক বাড়িতেও ফাটল দেখা দিয়েছে অতিরিক্ত বৃষ্টিতে। এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে সম্প্রতি 'জোশীমঠ বাঁচাও সংঘর্ষ সমিতি' নামে একটি দল তৈরি করেছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। সেই দলের প্রতিনিধি হিসেবে কয়েকজন অভিযোগ জানান চামোলির জেলাশাসকের কাছে। জানা গেছে গোটা জোশীমঠে প্রায় ১১টি বড় ফাটল দেখা গিয়েছে।

কংগ্রেস কর্মীকে গুলি চালানোয় অভিযুক্ত খোদ বিধায়ক! পঞ্চায়েতের আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ


```