Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ফের ভূমিকম্প গ্রিসে, ৬.৮ মাত্রার কম্পনে আতঙ্ক মধ্যরাতে, হ্যারিকেন ঝড়ের আশঙ্কা

দ্য ওয়াল ব্যুরো: ফের কেঁপে উঠল গ্রিস। স্থানীয় সময় রাত ১১টা নাগাদ ৬.৮ তীব্রতায় ভূমিকম্প হয় পশ্চিম উপকূল জুড়ে। হইচই পড়ে যায় স্থানীয় মানুষদের মধ্যে। মাস কয়েক আঘেই ভূমিকম্পের তাণ্ডবে ছারখার হয়ে গিয়েছে গ্রিসের একটি বড় অংশ। মারা গিয়েছেন অনেকে,

ফের ভূমিকম্প গ্রিসে, ৬.৮ মাত্রার কম্পনে আতঙ্ক মধ্যরাতে, হ্যারিকেন ঝড়ের আশঙ্কা

শেষ আপডেট: 26 October 2018 01:27

দ্য ওয়াল ব্যুরো: ফের কেঁপে উঠল গ্রিস। স্থানীয় সময় রাত ১১টা নাগাদ ৬.৮ তীব্রতায় ভূমিকম্প হয় পশ্চিম উপকূল জুড়ে। হইচই পড়ে যায় স্থানীয় মানুষদের মধ্যে। মাস কয়েক আঘেই ভূমিকম্পের তাণ্ডবে ছারখার হয়ে গিয়েছে গ্রিসের একটি বড় অংশ। মারা গিয়েছেন অনেকে, গৃহহীন তার চেয়েও অনেক বেশি। ফলে সেই বিপর্যয়ের ক্ষত এখনও টাটকা বাসিন্দাদের মনে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কম্পনে ঘুম ভেঙে যায় তাঁধের। ঘরের আসবাবপত্র নড়তে শুরু করে। আতঙ্কে সকলে ঘর থেকে বেরিয়ে আসেন বাইরে, হুড়োহুড়ি পড়ে যায় মাঝরাতে। এর আধ ঘণ্টার মধ্য়েই ফের একটি কম্পন হয় আয়োনিয়ান সমুদ্রের গভীরে। সেটির মাত্রা আরও বেশি ছিল। ক্ষয়ক্ষতি বা প্রাণহানির হিসেব এখনও মেলেনি। তবে আবহাওয়া দফতরের আশঙ্কা, এখানেই শেষ নয়। সমুদ্রে ভূমিকম্পের জেরে কিছু ক্ষণের মধ্যে আছড়ে পড়তে পারে বিধ্বংসী হ্যারিকেন ঝড়।

```