Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ফুচকায় বিষক্রিয়া! নাকাশিপাড়ায় অসুস্থ ৫০, এক মহিলার মৃত্যু

রাতভর বমি, পেট খারাপ ও পেট ব্যথা শুরু হয়। অনেকের জ্বর চলে আসে। তাঁদের অনেকেই বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অনেকের চিকিৎসা বাড়িতেই চলছে। 

ফুচকায় বিষক্রিয়া! নাকাশিপাড়ায় অসুস্থ ৫০, এক মহিলার মৃত্যু

শেষ আপডেট: 26 November 2023 20:14

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: ফুচকা খেয়ে বিষক্রিয়ায় মৃত্যু হল এক মহিলার। অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ৫০ জন। তাদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে নদিয়ার নাকাশিপাড়া এলাকায়। ফুচকা বিক্রেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে বিষক্রিয়ার হয়েছে, তা সঠিকভাবে জানতে মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। 

শুক্রবার রাতে নাকাশিপাড়ার মাঠপাড়া ও মরকখোলা এলাকায় ফুচকা বিক্রি করছিল এক বিক্রেতা। তার কাছ থেকে অনেকেই ফুচকা খেয়েছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাঁরা ওই ফুচকাওলার কাছ থেকে ফুচকা খেয়ে ছিলেন, রাতে তাঁরাই অসুস্থ হয়ে পড়তে থাকেন। রাতভর বমি, পেট খারাপ ও পেট ব্যথা শুরু হয়। অনেকের জ্বর চলে আসে। তাঁদের অনেকেই বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অনেকের চিকিৎসা বাড়িতেই চলছে। 

শনিবার সকাল থেকে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে ভর্তি থাকা এক মহিলা উষা ওঝার অবস্থা সংকটজন হয়ে পড়ে। তাঁকে কল্যাণীর জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।

হাসপাতালে অসুস্থদের ভিড় বাড়ছে। কীভাবে ফুচকা থেকে এমন বিষক্রিয়া ঘটেছে, তা নিয়ে প্রশাসন তদন্তে নেমেছে। 


```