Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মোট ভোটারের ৫০ শতাংশের নাম প্রোজেনি ম্যাম্পিংয়ে! 'বিস্ময়কর' মনে করছে কমিশন, নজরে বুথভিত্তিক ASD

এদিকে এসআইআর'র কাজের চাপে প্রবল সমস্যার মুখে তাঁদের পড়তে হচ্ছে বলে বিএলওদের একাংশের অভিযোগ। এমন অবস্থায় বৃহস্পতিবার সকালে বিএলও'দের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যপাল। ফলে ওই বৈঠকে কী হয়, সেদিকেও নজর থাকবে সকলের।

মোট ভোটারের ৫০ শতাংশের নাম প্রোজেনি ম্যাম্পিংয়ে! 'বিস্ময়কর' মনে করছে কমিশন, নজরে বুথভিত্তিক ASD

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 10 December 2025 22:05

দ্য ওয়াল ব্যুরো: আগামিকালই শেষ হচ্ছে এনুমারেশন ফর্ম (Enumeration Form) কমিশনের ওয়েবসাইটে আপলোডের সময়সীমা। ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। তার আগে কমিশনের নজরে বুথভিত্তিক ASD (Absent, Shifted, Dead/Duplicate) তালিকা। 

কারণ, বুধবার পর্যন্ত যা ডিজিটাইজড হয়েছে সেই অনুযায়ী রাজ্যে সব মিলিয়ে সেলফ ম্যাপিং (যার ২০০২ সালের ভোটার তালিকাতেও নাম আছে) করিয়েছেন ২ কোটি ৯৪ লক্ষ ৫২ হাজার ৮৯৩ জন অর্থাৎ মোট ভোটারের ৩৮.৩ শতাংশ। একইভাবে কমিশনের বিস্ময় বাড়িয়েছে মোট প্রোজেনি ম্যাম্পিংয়ের সংখ্যা (২০০২ সালের ভোটার তালিকায় যার নাম ছিল না) ৩ কোটি ৮৪ লক্ষ ৮৫ হাজার ১৬৬ জন অর্থাৎ মোট ভোটারের ৫০.২২ শতাংশ (50 percent of total voters' names in Progeny mapping)। প্রোজেনি ম্যাম্পিংয়ের এই বিপুল সংখ্যায় বিস্ময়কর বলে মনে করছে কমিশন (Election Commission)।

যে কারণে ভোটার তালিকাকে ১০০ শতাংশ নির্ভুল করতে আগামি কয়েকদিন আরও তৎপর হওয়ার জন্য নির্বাচনী কাজে যুক্ত কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবারের বৈঠকেও এ ব্যাপারে জোর দেওয়া হয়। এদিনের বৈঠকে রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের পাশাপাশি স্পেশ্যাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত, ১২ জন রোল অবজার্ভার উপস্থিত ছিলেন।

কমিশন সূত্রের খবর, বিকেলের বৈঠকে হাজির ছিলেন কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়ার ডিইওরা। দুই ২৪ পরগনায় কেন আনকালেক্টেবল ফর্মের সংখ্যা বেশি এ ব্যাপারে আরও ভাল করে খতিয়ে দেখার জন্য ডিইওদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও খবর।

এদিকে এসআইআর'র কাজের চাপে প্রবল সমস্যার মুখে তাঁদের পড়তে হচ্ছে বলে বিএলওদের একাংশের অভিযোগ। এমন অবস্থায় বৃহস্পতিবার সকালে বিএলও'দের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যপাল। ফলে ওই বৈঠকে কী হয়, সেদিকেও নজর থাকবে সকলের।

কোনও যোগ্য নাগরিক যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়েন, কোনও অযোগ্য ব্যক্তি যাতে তালিকায় ঢুকতে না পারেন এবং দাবি–আপত্তি থেকে গণনা, নোটিস নিষ্পত্তি এবং চূড়ান্ত তালিকা প্রকাশ— এই প্রতিটি ধাপে কঠোর পর্যবেক্ষণের জন্য দিল্লি থেকে এদিনই পাঁচ পর্যবেক্ষককে বাংলায় এসেছে। কমিশনের বৈঠকে এদিন উপস্থিত ছিলেন ওই পর্যবেক্ষকরাও। আগামী কয়েকদিন ভোটার তালিকা আরও নির্ভুল করার কাজ তদারকি করবেন তাঁরা।

এরপরই  বুথস্তরে চিহ্নিত অনুপস্থিত, স্থায়ীভাবে স্থানান্তরিত, মৃত বা ডুপ্লিকেট হিসেবে ধরা পড়েছেন এবং যাদের সঙ্গে BLO-রা তিনবার বা তার বেশি চেষ্টা করেও যোগাযোগ করতে পারেননি, সেই ASD তালিকা সরাসরি রাজনৈতিক দলের নির্দিষ্ট BLAদের হাতে পৌঁছবে।

কমিশনের এক আধিকারিক বলেন, ASD তালিকা রাজনৈতিক দলের সঙ্গে ভাগ করে নিলে ভূয়ো ভোটার বা মৃত ভোটারের নাম তালিকায় রয়ে যাওয়ার আশঙ্কা অনেকটাই কমবে। ওয়াকিবহাল মহলের মতে, ভোটার তালিকা সংস্কারের এ এক নজিরবিহীন, স্বচ্ছতামূলক উদ্যোগ।

এখানে বলে রাখা দরকার, নির্বাচন কমিশনও (ECI) নিজেদের তরফে এই সন্দেহজনক ভোটার শনাক্ত করার কাজ চালাচ্ছে। কিন্তু ঘটনা হল, তাঁদের কাছে যে পরিসংখ্যান আছে, তার তুলনায় বাংলার পরিসংখ্যান অনেক আলাদা (ECI suspected voter mismatch)। কমিশনের আশঙ্কা, এরাজ্যে সন্দেহভাজন ভোটারের সংখ্যা আরও কিছুটা বেশি হতে পারে। এ ব্যাপারে ইসিআই এর কাছে ১৩ লাখ ৭৪ হাজার সন্দেহভাজনের তথ্যও রয়েছে। দিল্লি থেকে আসা স্পেশ্যাল পাঁচ পর্যবেক্ষক আগামী কয়েকদিন এ ব্যাপারে পুঙ্খানপুঙ্খ নজরদারি করবেন।

এদিকে বুধবার পর্যন্ত কমিশনের দেওয়া তথ্য বলছে, এখনও অবধি রাজ্যে আন-কালেক্টেবল ফর্মের সংখ্যা বেড়ে হয়েছে ৫৭ লক্ষ ৫২ হাজার ২০৭। যাঁদের নাম খসড়া তালিকায় থাকছে না। এর মধ্যে

মৃত ভোটারের সংখ্যা ২৪ লক্ষ ১৪ হাজার ৭৫০
খুঁজে পাওয়া যায়নি ১১ লক্ষ ৫৭ হাজার ৮৮৫
স্থানান্তরিত ভোটার ১৯ লক্ষ ৮৯ হাজার ৯১৪
ডুপ্লিকেট ভোটার ১ লক্ষ ৩৫ হাজার ৬২৭
অন্যান্য ৫৪ হাজার ২৭

১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং দাবি কমিশনে জানানো যাবে ১৫ জানুয়ারি পর্যন্ত। সে সব অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা, বিতর্কের নিষ্পত্তি করা, প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে (হিয়ারিং) ডাকা এবং আলোচনার সাপেক্ষে সন্দেহ দূর করার কাজ ইআরও-রা করবেন ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।


```