Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে বাজেয়াপ্ত কয়েক লক্ষ টাকার শব্দবাজি, গ্রেফতার ৫

পুলিশের কাছে খবর ছিল, দুর্গাপুরের বেশ কিছু এলাকায় মজুত করা রয়েছে নিষিদ্ধ শব্দবাজি। সেই মতো মঙ্গলবার বিকেল থেকে তল্লাশি অভিযান শুরু করা হয়।

দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে বাজেয়াপ্ত কয়েক লক্ষ টাকার শব্দবাজি, গ্রেফতার ৫

নিজস্ব চিত্র

শেষ আপডেট: 30 October 2024 14:52

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুরের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিনশো কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল দুর্গাপুর এনটিএস থানার পুলিশ। যার বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা বলে জানা গেছে। গ্রেফতার পাঁচ। 

পুলিশের কাছে খবর ছিল, দুর্গাপুরের বেশ কিছু এলাকায় মজুত করা রয়েছে নিষিদ্ধ শব্দবাজি। সেই মতো মঙ্গলবার বিকেল থেকে তল্লাশি অভিযান শুরু করা হয়। এনটিএস থানার ওসি মানব ঘোষের নেতৃত্বে পুলিশের বিশাল বাহিনী খোঁজাখুঁজি শুরু করে। রাতের মধ্যেই এই বিরাট পরিমাণ বাজি বাজেয়াপ্ত করা হয়।

জানা গেছে, এদিন এনটিএস থানার ওসির সঙ্গে একযোগে কাজ করেছেন বিধান নগর ফাঁড়ির আইসি এস কে রিয়াজুদ্দিন। কালীপুজোর আগে এই অভিযানে পুলিশের সাফল্য মেলায় খুশি পরিবেশপ্রেমীরা। এত সংখ্যাক নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত হওয়ায় শব্দ দানবের হাত থেকে রক্ষা পাওয়া যাবে বলে মনে করছেন তাঁরা।

পুলিশের তরফে জানানো হয়েছে, নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে এই অভিযান চলবে বুধবারও। 


```