
শেষ আপডেট: 31 December 2022 12:32
দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে নর্দমার (drain) মধ্যে থেকে উদ্ধার হল মধ্যবয়স্কা এক মহিলার মৃতদেহ (woman’s body)। জানা গেছে, ওই মহিলার বয়স ৪৭ বছর। শুক্রবার সকালবেলা এই দেহ উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়ায় হরিয়ানার (Haryana) কারনাল (Karnal) জেলার মুনাক গ্রামে।
মহিলার পরিবার দাবি করেছে যে, ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। একইসঙ্গে এই ঘটনায় তাঁদের পরিচিত দুজন জড়িত রয়েছে বলেও দাবি করেছেন তাঁরা। এই অভিযোগের ভিত্তিতে মহিলার পূর্ব পরিচিত ওই দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
সূত্রের খবর, গত বৃহস্পতিবার ওই মহিলা কাঠ কুড়োতে বেরিয়েছিলেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। দিন পার হয়ে বিকেল গড়িয়ে রাত হয়ে গেলেও সেই মহিলার দেখা মেলেনি আর। বিপদ বুঝে রাতেই মুনাক পুলিশ স্টেশনে গিয়ে মিসিং ডায়েরি করে পরিবার।
এরপর শুক্রবার সকালে গ্রামের কাছেই একটি নর্দমা থেকে মহিলার দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে মৃতার পরিবারের লিখিত বয়ান নেয়। আপাতত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঠকাচ্ছেন স্ত্রী, তাঁর প্রেমিকের সঙ্গেই বন্ধুত্ব পাতাতে চান স্বামী! কারণ জেনে তাজ্জব নেটিজেনরা