Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

৭ বিধানসভার উপনির্বাচনের ৪টিতে ‘ইন্ডিয়া’র প্রার্থী, বাকিগুলিতে শরিকি লড়াই

দ্য ওয়াল ব্যুরো: আগামী ৫ সেপ্টেম্বর দেশের ছয় রাজ্যের সাতটি বিধানসভায় উপনির্বাচনের জন্য ভোট নেওয়া হবে (4 out of 7 candidates from INDIA alliance for assembly byelection)। এরমধ্যে তিনটি আসনে আগের বার বিজেপি জিতেছিল। বাকি চারটিতে বিরোধীরা।

৭ বিধানসভার উপনির্বাচনের ৪টিতে ‘ইন্ডিয়া’র প্রার্থী, বাকিগুলিতে শরিকি লড়াই

শেষ আপডেট: 27 August 2023 10:34

দ্য ওয়াল ব্যুরো: আগামী ৫ সেপ্টেম্বর দেশের ছয় রাজ্যের সাতটি বিধানসভায় উপনির্বাচনের জন্য ভোট নেওয়া হবে (4 out of 7 candidates from INDIA alliance for assembly byelection)। এরমধ্যে তিনটি আসনে আগের বার বিজেপি জিতেছিল। বাকি চারটিতে বিরোধীরা।

এই ছয় রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ, কেরল ও উত্তরাখণ্ডে ইন্ডিয়া জোটের শরিক দলগুলি পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে (4 out of 7 candidates from INDIA alliance for assembly byelection)। পশ্চিমঙ্গের ধূপগুড়ি আসনে উপনির্বাচন হচ্ছে বিজেপির বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে। উপনির্বাচনে বিজেপি সেখানে প্রার্থী করেছে কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত জনন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়কে।

সেখানে লড়াইয়ে আছে তৃণমূল এবং বাম-কংগ্রেসের প্রার্থীরাও। তৃণমূল প্রার্থী করেছে রাজবংশী সম্প্রদায়ের মুখ নির্মলচন্দ্র রায়কে। অন্যদিকে, বাম-কংগ্রেসের প্রার্থী লোকসঙ্গীত গায়ক ঈশ্বরচন্দ্র রায়। ত্রিমুখী লড়াইয়ে হার-জিতের ফল কী হবে বলা মুশকিল। তিন শিবিরই জোরদার প্রচার করছে। শনিবার ধূপগুড়ি শহরে বড় পদযাত্রা করে বাম-কংগ্রেস।

সবচেয়ে আকর্ষণীয় লড়াই হচ্ছে উত্তর প্রদেশের ঘোসি আসনে। সেখানে বিজেপির প্রার্থী দারা সিং চৌহান দেড় বছর আগে সমাজবাদী পার্টির টিকিটে জিতেছিলেন। কিন্তু এসপি সুপ্রিমো অখিলেশ যাদবেব সঙ্গে মনোমালিন্যের কারণে তিনি দল ছাড়েন। বিধায়ক পদ থেকেও ইস্তফা দেন। তিনিই উপনির্বাচনে বিজেপির প্রার্থী। সমাজবাদী পার্টি প্রার্থী করেছে সুধাকর সিংহকে। সেখানে কংগ্রেস প্রার্থী দেয়নি। তারা সমর্থন করছে সমাজবাদী পার্টিকে। ইন্ডিয়া জোটে না থাকলেও প্রার্থী দেয়নি মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টিও। ফলে ওই আসনে বিজেপির সঙ্গে জোর লড়াই হচ্ছে ইন্ডিয়া জোটের।

আবার ইন্ডিয়া জোটের দুই শরিক কংগ্রেস ও সিপিএমের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কেরলের পুথুপল্লি আসনে। কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ওমেন চান্ডি ওই আসন থেকে ৫০ বছর সেখানকার বিধায়ক ছিলেন। কংগ্রেস সেখানে প্রার্থী করেছে ওমেন চান্ডির ছেলেকে। সিপিএমের প্রার্থী দলের এক যুব নেতা। তৃতীয় প্রার্থী বিজেপির। তবে বাম-কংগ্রেসের লড়াইয়ের জেরে সেখানে বিজেপির জয়ের সম্ভাবনা কম।

উত্তরাখণ্ডের বাগেশ্বেরের লড়াই আবার ভিন্ন। কংগ্রেস উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির সমর্থনে ঘোসি আসনে প্রার্থী না দিলেও উত্তরাখণ্ডের বাগেশ্বরে দুই দলের লড়াই হচ্ছে। ওই আসনের বিজেপি বিধায়কের মৃত্যুতে উপনির্বাচন হচ্ছে। সেখানে ইন্ডিয়া জোটের অন্যতম দুই শরিক কংগ্রেস ও সমাজবাদী পার্টির লড়াইয়ে বিজেপির জয়ের রাস্তা সহজ হয়ে গিয়েছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে।

ত্রিপুরায় উপনির্বাচন হচ্ছে দুটি আসনে। বিধানসভা নির্বাচনে ভরাডুবির ফলে সেখানে তৃণমূল প্রার্থী দেয়নি। কিন্তু তিপ্রা মথার সঙ্গে বাম-কংগ্রেসের বোঝাপড়া এখনও দানা বাঁধেনি। উল্টে তিপ্রা মথার প্রধান প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মণের সঙ্গে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকের পর ওই দলের সঙ্গে বাম-কংগ্রেসের বোঝাপড়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। ভোটেরও আর দেরি নেই।

আবার ইন্ডিয়া জোটের প্রার্থী হিসাবেই ঝাড়খণ্ডের একটি আসনে লড়াই করছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রার্থী। কংগ্রেস, আরজেডি সমর্থন করছে জেএমএম প্রার্থীকে।

আরও পড়ুন: জি-২০ সম্মেলন নিয়ে ব্যস্ত দিল্লির তাল কাটল খলিস্তানি স্লোগানে, আরও কঠোর নিরাপত্তা


```