Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মোদীর সভায় যোগ দিতে এসে মর্মান্তিক দুর্ঘটনা, নদিয়ায় ট্রেনের ধাক্কায় মৃত্যু ৪ বিজেপি সমর্থকের

দুর্ঘটনাটি ঘটে তাহেরপুর ও বাদকুল্লা স্টেশনের মাঝামাঝি এলাকায়। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। পরে গুরুতর জখম অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা আরও এক জনকে মৃত বলে ঘোষণা করেন। 

মোদীর সভায় যোগ দিতে এসে মর্মান্তিক দুর্ঘটনা, নদিয়ায় ট্রেনের ধাক্কায় মৃত্যু ৪ বিজেপি সমর্থকের

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 20 December 2025 10:53

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় (Modi's meeting) যোগ দিতে এসে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা (Train Accident)। নদিয়ার (Nadia) তাহেরপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল চার বিজেপি সমর্থকের (4 BJP supporters died)। গুরুতর আহত আরও এক জন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার মতুয়াপ্রধান রানাঘাট লোকসভা কেন্দ্রের তাহেরপুরে প্রশাসনিক সভা ও জনসভা করার কথা প্রধানমন্ত্রীর। সেই সভায় যোগ দিতে মুর্শিদাবাদ থেকে বাস ভাড়া করে প্রায় ৪০ জন বিজেপি সমর্থক তাহেরপুরে আসেন। স্থানীয় সূত্রে খবর, ভোরের দিকে তাঁদের মধ্যে পাঁচ জন বাস থেকে নেমে রেললাইনের উপর প্রাতঃকৃত্য সারছিলেন।

ঠিক সেই সময় কৃষ্ণনগর-রানাঘাট শাখার লাইনে দ্রুতগতির একটি ট্রেন চলে আসে। ঘন কুয়াশার কারণে ট্রেনের উপস্থিতি বুঝতে পারেননি ওই পাঁচ জন। আচমকাই ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন তাঁরা।

দুর্ঘটনাটি ঘটে তাহেরপুর ও বাদকুল্লা স্টেশনের মাঝামাঝি এলাকায়। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। পরে গুরুতর জখম অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা আরও এক জনকে মৃত বলে ঘোষণা করেন। আহত এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃত চার জনেরই বাড়ি মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকায়। দেহগুলি উদ্ধার করে কৃষ্ণনগর জিআরপি থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে যেখানে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, সেখানে এই দুর্ঘটনা নতুন করে প্রশ্ন তুলে দিল নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে।


```