Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

নিয়োগপত্র হাতে পেলেন প্রাথমিকের ৩২৮ জন চাকরিপ্রার্থী, কুণালের মধ্যস্থতায় উঠল অনশনও

মঙ্গলবার প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র হাতে পেলেন দক্ষিণ ২৪ পরগনার আরও ৩২৮ জন চাকরিপ্রার্থী। আইনি জটে টানা দেড় দশক আটকে ছিল তাঁদের নিয়োগ।

 নিয়োগপত্র হাতে পেলেন প্রাথমিকের ৩২৮ জন চাকরিপ্রার্থী, কুণালের মধ্যস্থতায় উঠল অনশনও

শেষ আপডেট: 6 February 2024 19:05

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র হাতে পেলেন দক্ষিণ ২৪ পরগনার আরও ৩২৮ জন চাকরিপ্রার্থী। আইনি জটে টানা দেড় দশক আটকে ছিল তাঁদের নিয়োগ।

মঙ্গলবার  দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক এক সাংবাদিক বৈঠক থেকে এই ৩২৮ জনের নিয়োগের কথা ঘোষণা করেন। এদিন থেকেই শুরু হয়েছে নিয়োগপত্র দেওয়ার কাজ।

সোমবার রাতেই এই নিয়োগের কথা প্রথম প্রকাশ্যে এনেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল জানিয়েছিলেন, "২০০৯ সালে বাম আমলের একটি প্যানেলের নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। ইতিমধ্যে প্য়ানেলে নাম থাকা দেড় হাজার জন চাকরিতে যোগ দিয়েছেন। যাঁরা চাকরি না পেয়ে এখনও ডায়মন্ড হারবারে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে আন্দোলন করছিলেন, তাঁদের মধ্যে প্যানেলভুক্ত বাকি ৩২৮ জনও মঙ্গলবার চাকরির নিয়োগপত্র হাতে পেয়ে যাবেন।"


এদিন ডায়মন্ড হারবারে গিয়েছিলেন কুণালও। সেখানে চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন তিনি। বস্তুত, ৩২৮ জন এদিন নিয়োগপত্র হাতে পেলেও এর বাইরেও কিছু আন্দোলনকারী রয়েছেন। তাঁদের দাবি, আগেরবার যে ১ হাজার ৫০৬ জনের নিয়োগের কথা থাকলেও তাঁদের মধ্যে কয়েকজন চাকরিতে যোগ দেননি। ওই শূন্যপদগুলিতে যোগ্যতার নিরিখে পূরণ করার দাবি জানান আন্দোলনকারীরা। 

কুণাল বলেন, "চাকরিপ্রার্থীদের তাঁদের দাবির কথা লিখিতভাবে জেলা প্রাথমিক শিক্ষা সংসদে জানাতে বলেছি। সংসদও বিষয়টির আইনি দিক খতিয়ে দেখবে বলে আশ্বাস দিয়েছে। এরপরই অনশন প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা।"


```