রেল সূত্রের খবর, কাজ চলাকালীন কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত হবে। তাই দু’দিনেই একাধিক ট্রেন বাতিলের তালিকা প্রকাশ করেছে পূর্ব রেল।

ফাইল ছবি।
শেষ আপডেট: 13 December 2025 08:04
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহান্তে মাথাব্যথা বাড়তে চলেছে নিত্যযাত্রীদের। শেওড়াফুলি–দিয়াড়া স্টেশনের মাঝে রেলব্রিজের জরুরি মেরামতির জন্য আজ শনিবার ও আগামিকাল রবিবার মিলিয়ে হাওড়া ডিভিশনে (Howrah Division) মোট ৩০টি লোকাল ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (30 local trains cancelled)।
সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ওই অংশের ওভারহেড তারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করেই চলবে আপৎকালীন সংস্কার।
রেল সূত্রের খবর, কাজ চলাকালীন কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত হবে। তাই দু’দিনেই একাধিক ট্রেন বাতিলের তালিকা প্রকাশ করেছে পূর্ব রেল।
শনিবার বাতিল ট্রেন:
তারকেশ্বর–হাওড়া (আপ–ডাউন) — ৩৭৩৫২, ৩৭৩৫৪, ৩৭৩৪৯, ৩৭৩৫১।
রবিবার বাতিল ট্রেন:
তারকেশ্বর থেকে: ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩২২, ৩৭৩৫৬, ৩৭৩৫৮, ৩৭৪১২, ৩৭৪১৬।
হাওড়া থেকে: ৩৭৩৭১, ৩৭৩০৯, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫, ৩৭৩১৭, ৩৭৩৫৩, ৩৭৩৫৫, ৩৭৩৫৯, ৩৭৩০৭।
গোঘাট থেকে: ৩৭৩৭২।
আরামবাগ থেকে: ৩৭৩৬০।
হরিপাল থেকে: ৩৭৩০৮।
শেওড়াফুলি থেকে: ৩৭৪১১, ৩৭৪১৫।
তবে শুধুই বাতিল নয়, রবিবার আংশিক বাতিল ৩৭৩৭৩ নম্বর ট্রেনও। ওই লোকালটি এ দিন তারকেশ্বর থেকে সকাল ৯টা ১০ মিনিটে ছেড়ে শুধুমাত্র গোঘাট পর্যন্ত চলবে। এছাড়া ৩৭৩২৪ নম্বর লোকালটি ছুটির দিনে সকাল ৯টা ৩২-এর বদলে ১০ মিনিট দেরিতে ছাড়বে বলেও জানিয়েছে রেল।
নিত্যযাত্রীদের তাই আজ-কাল গন্তব্যে বেরোনোর আগে একবার ট্রেন সূচি খতিয়ে দেখে নিতে পরামর্শ রেল কর্তাদের।