Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

দিল্লির বন্যার জলে সাঁতার কাটতে গিয়ে বিপত্তি! ডুবে মৃত্যু ৩ শিশুর

দ্য ওয়াল ব্যুরো: বন্যায় বিপর্যস্ত দিল্লি (Delhi Flood)! বানভাসি রাজধানীতে উদ্ধারকাজে নেমেছে সেনা বাহিনী। দিল্লির বিস্তীর্ণ এলাকা জলের তলায়। বর্ষার জলে সাঁতার কাটতে গিয়ে ডুবে মৃত্যু হল তিন শিশুর (3 Teenagers Drown)! ঘটনাটি ঘটেছে উত্ত

দিল্লির বন্যার জলে সাঁতার কাটতে গিয়ে বিপত্তি! ডুবে মৃত্যু ৩ শিশুর

শেষ আপডেট: 14 July 2023 12:38

দ্য ওয়াল ব্যুরো: বন্যায় বিপর্যস্ত দিল্লি (Delhi Flood)! বানভাসি রাজধানীতে উদ্ধারকাজে নেমেছে সেনা বাহিনী। দিল্লির বিস্তীর্ণ এলাকা জলের তলায়। বর্ষার জলে সাঁতার কাটতে গিয়ে ডুবে মৃত্যু হল তিন শিশুর (3 Teenagers Drown)!

ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব দিল্লির মুকুন্দপুরে। বেশ কয়েকদিন ধরেই এই এলাকার অধিকাংশ জায়গা জলের নীচে। দোকানপাট বন্ধ। বাড়ির মধ্যে জল ঢুকে পড়েছে। সেই জমা জলে খেলতে গিয়েই বিপত্তি ঘটল।

সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার জমা জলে সাঁতার কাটার চেষ্টা করেছিল তিনজন শিশু। এদিন দুপুরে ওই তিন শিশু ঝাঁপ মেরেছিল জলের মধ্যে। সেখানেই নির্মীয়মান মেট্রোর জন্য খোঁড়া একটি গর্তের মধ্যে তলিয়ে যায় তারা। স্থানীয়দের বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি কাউকেই।

আরও জানা গেছে, এই তিন শিশুর বয়েস ১০ থেকে ১৩ বছরের মধ্যে। পীযুষ, নিখিল ও আশিস--- তিনজনই বন্ধু ছিল। একই এলাকায় থাকত তারা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বিগত কয়েকদিন ধরেই বর্ষায় দিল্লির অবস্থা খুবই খারাপ। ৪৫ বছরের রেকর্ড ইতিমধ্যেই ছাপিয়ে গেছে যমুনা নদীর জলস্তর। বুধবার নদীর জলস্তর বেড়ে হয় ২০৭.৫৫ মিটার। যা ১৯৭৮ সালের রেকর্ড পার করে গেছে। এমনকী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বাড়ির কাছের এলাকাও প্লাবিত।

শুক্রবারই কেন্দ্রের কাছে সেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্য চেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তারপরই উদ্ধারকাজে নামে সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। শহর জুড়ে বন্যার জেরে কার্যত গৃহবন্দি হয়ে রয়েছে গোটা দিল্লি।

কুনোয় ২৪ ঘণ্টায় দ্বিতীয় চিতার মৃত্যু, চার মাসে আটটি আফ্রিকান চিতা মারা গেল পরপর


```