Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

নির্ভয়া-অপরাধীরা এবার আন্তর্জাতিক আদালতে! ফাঁসি পিছোতে নজিরবিহীন পদক্ষেপ

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে, দুর্জনের ছলের অভাব হয় না। নির্ভয়া-কাণ্ডের অপরাধীরা যেন সেই প্রবাদ সত্যি করতেই উঠে-পড়ে লেগেছে, এমনটাই বলছেন অনেকে। কারণ সমস্ত রকম আইনি সুযোগ শেষ হয়ে যাওয়ার পরে এবার তারা দ্বারস্থ হয়েছে আন্তর্জাতিক ন্যায় আদালত (আই

নির্ভয়া-অপরাধীরা এবার আন্তর্জাতিক আদালতে! ফাঁসি পিছোতে নজিরবিহীন পদক্ষেপ

শেষ আপডেট: 16 March 2020 12:32

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে, দুর্জনের ছলের অভাব হয় না। নির্ভয়া-কাণ্ডের অপরাধীরা যেন সেই প্রবাদ সত্যি করতেই উঠে-পড়ে লেগেছে, এমনটাই বলছেন অনেকে। কারণ সমস্ত রকম আইনি সুযোগ শেষ হয়ে যাওয়ার পরে এবার তারা দ্বারস্থ হয়েছে আন্তর্জাতিক ন্যায় আদালত (আইসিজে)-র। সোমবার তাদের শেষতম কিউরেটিভ পিটিশন কারিজ হয় সুপ্রিম কোর্টে, তার পরেই আইসিজে-র শরণাপন্ন হয়েছে ফাঁসির সাজাপ্রাপ্ত তিন জন অপরাধী: অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত এবং বিনয় শর্মা। তাদের আবেদন, মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দেওয়া হোক। একাধিক বার পিছিয়ে যাওয়ার পরে অবশেষে আগামী ২০ মার্চ, শুক্রবার ভোর সাড়ে পাঁচটায়, দিল্লির তিহাড় জেলে ফাঁসি হওয়ার কথা ২০১২ দিল্লি গণধর্ষণ মামলার চার জন আসামির। কিন্তু যেনতেনপ্রকারে যেন ফাঁসি এড়াতে মরিয়া নির্ভয়ার অপরাধীরা। তিন-তিন বার বিভিন্ন ভাবে আবেদনের জেরে পাঁসির তারিখ পিছিয়ে যাওয়ার পরে, আজ সুপ্রিম কোর্টে ছিল শেষ শুনানি। জানা গিয়েছে, আজকের শুনানির পরে দোষীদের আইনজীবী এপি সিংও সুপ্রিম কোর্টে বলেছেন যে এবার আর আদালতের ফাঁসির দিনক্ষণ ঠিক করার ক্ষেত্রে বাধা নেই। অর্থাৎ এটা স্পষ্ট যে সাজা মকুব বা ফাঁসি পিছোনো কিংবা অন্যান্য কোনও টালবাহানা করার সমস্ত পথ এবার বন্ধ হয়ে গিয়েছে চার দোষীর সামনে। কিন্তু বিকেল হতেই খেলা ঘুরে গেল আবার। ইতিহাসে নজিরবিহীন ভাবে আন্তর্জাতিক আদালতে গেল তিন অপরাধী। এর আগে দেশের কোনও ধর্ষক ফাঁসি রদের দাবিতে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছে বলে খবর নেই। তবে নির্ভয়ার তিন ধর্ষক আন্তর্জাতিক আদালতে গেলেও, চতুর্থ অপরাধী মুকেশ কেন এই পথে হাঁটল না, তা নিয়ে ধন্দ বেড়েছে আইন-মহলে। আইনজীবী মহলের একাংশের দাবি, নানারকম টালবাহানা করে ফাঁসি পিছিয়ে দেওয়ার জন্যই এই পদক্ষেপ করা হল। চতুর্থ অপরাধী অর্থাৎ মুকেশ হয়তো অন্য কোনও তাস লুকিয়ে রাখল হাতে! তবে কোনও দেশের ধর্ষকদের ফাঁসি সে দেশের অভ্যন্তরীণ বিষয়। তা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়া অর্থহীন বলেও মনে করছেন অনেকে।

```