Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

Breaking: গগনযান পরিকল্পনায় মোদী মন্ত্রিসভার অনুমোদন, মহাকাশে যাচ্ছেন তিন ভারতীয় মহাকাশচারী

দ্য ওয়াল ব্যুরো: ভারতের মহাকাশ গবেষণায় খুলে গেল নতুন দিক। মোদী মন্ত্রিসভার অনুমোদন পেল 'গগনযান পরিকল্পনা।' এই পরিকল্পনা বাস্তবায়িত হলে এ বার মহাকাশযানের মধ্যে মানুষও যাত্রা করবেন। ২০২২ সালের মধ্যেই এই পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে জানা গিয়েছ

Breaking: গগনযান পরিকল্পনায় মোদী মন্ত্রিসভার অনুমোদন, মহাকাশে যাচ্ছেন তিন ভারতীয় মহাকাশচারী

শেষ আপডেট: 28 December 2018 10:49

দ্য ওয়াল ব্যুরো: ভারতের মহাকাশ গবেষণায় খুলে গেল নতুন দিক। মোদী মন্ত্রিসভার অনুমোদন পেল 'গগনযান পরিকল্পনা।' এই পরিকল্পনা বাস্তবায়িত হলে এ বার মহাকাশযানের মধ্যে মানুষও যাত্রা করবেন। ২০২২ সালের মধ্যেই এই পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, এই গগনযান পরিকল্পনার জন্য খরচ হবে ১০ হাজার কোটি টাকা। এই পরিকল্পনার মধ্যে তিনটি মহাকাশযান তৈরি করা হবে। দুটি মহাকাশযান তৈরি হবে, যা মানুষ ছাড়া মহাকাশে যেতে পারে। আর একটি মহাকাশযান তৈরি হবে, যা মানুষ নিয়ে মহাকাশে যাবে। মানুষ-সহ মহাকাশযানটির মধ্যে কেবলমাত্র তিন জন মহাকাশচারী যাত্রা করতে পারবেন।

আরও পড়ুন ২০১৮ নয়, চার বছর আগেই নাকি এনগেজমেন্ট হয়ে গিয়েছিল রণবীর-দীপিকার!

জানা গিয়েছে, এই গগনযান পরিকল্পনা বাস্তবায়িত হলে ইসরোর সঙ্গে দেশ-বিদেশের অন্যান্য বিখ্যাত মকাশ গবেষণা সংস্থাগুলির যোগসূত্র গড়ে উঠবে। এর মাধ্যমে বিদেশি সংস্থাগুলি ভারতের মহাকাশ গবেষণার উপর আরও বেশি করে গুরুত্ব দেবে। এবং সেই সঙ্গে আরও বেশি পরিমাণ ছাত্র-ছাত্রীদের মহাকাশ গবেষণার প্রতি উৎসাহিত করবে। আর তার ফলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেই জানানো হয়েছে কেন্দ্রের তরফে। এই গগনযান পরিকল্পনার প্রধান দায়িত্বে রয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ইসরোর বিজ্ঞানীরাই মূলত মহাকাশযানগুলি বানাবেন। তবে এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য আরও অনেক সংস্থা ইসরোকে সাহায্য করবে। কাজ শুরু হওয়ার ৪০ মাসের মধ্যে মানুষ-সহ মহাকাশযান তৈরি ও তাতে করে যাত্রার সমস্ত ট্রেনিং দিয়ে দেওয়া সম্ভব হবে। মহাকাশযাত্রা ছাড়াও এই পরিকল্পনার আরও বেশ কিছু লক্ষ্য রয়েছে। দেশের বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ক্ষেত্রে এই পরিকল্পনা প্রভাব ফেলবে। ওষুধ, কৃষি, দূষণ, বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণ, জল ও খাবারের যোগান, এসব বিষয়ে অনেক তথ্য সংগ্রহ করা যাবে বলেই বিজ্ঞানমহলের ধারণা। সেই সঙ্গে অন্যান্য উন্নত দেশগুলির সঙ্গে মহাকাশ গবেষণায় একটা যোগসূত্র স্থাপনের প্রথম পদক্ষেপ হলো এই গগনযান পরিকল্পনা। ইতিমধ্যেই অবশ্য এই পরিকল্পনার পথে এক ধাপ এগিয়ে গেছে ইসরো। ইতিমধ্যেই তারা বানিয়ে ফেলেছে GSLV Mk-lll নামের উৎক্ষেপণ যান, যে মানুষ নিয়ে মহাকাশে যাত্রার জন্য প্রধান মাধ্যম। এ বার এই উৎক্ষেপণ যানকে আরও উন্নত করে গড়ে তোলার চেষ্টা করছেন তাঁরা। এই উৎক্ষেপণ যানের নাম GSLV Mk-lll X । এখন দেখার কবে এই গগনযান পরিকল্পনা বাস্তবায়িত হয়।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```