Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

তীব্র শ্বাসকষ্ট, কাতার এয়ারওয়েজের উড়ানে মৃত্যু ১১ মাসের শিশুর

দ্য ওয়াল ব্যুরো: শ্বাসকষ্ট শুরু হয়েছিল উড়ান শুরু হওয়ার পরেই। শেষে ছটফট করতে করতে মাঝআকাশেই মৃত্যু হল ১১ মাসের শিশুর। ঘটনাটি ঘটে বুধবার ভোরের দিকে দোহা থেকে হায়দরাবাদ গামী বিমানে। জানা গিয়েছে, কাতার এয়ারওয়েজের এসআর-৫০০ বিমানটি উড়ান শুরু ক

তীব্র শ্বাসকষ্ট, কাতার এয়ারওয়েজের উড়ানে মৃত্যু ১১ মাসের শিশুর

শেষ আপডেট: 25 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরোশ্বাসকষ্ট শুরু হয়েছিল উড়ান শুরু হওয়ার পরেই। শেষে ছটফট করতে করতে মাঝআকাশেই মৃত্যু হল ১১ মাসের শিশুর। ঘটনাটি ঘটে বুধবার ভোরের দিকে দোহা থেকে হায়দরাবাদ গামী বিমানে। জানা গিয়েছে, কাতার এয়ারওয়েজের এসআর-৫০০ বিমানটি উড়ান শুরু করার পরেই শ্বাসকষ্ট শুরু হয়েছিল শিশুটির। তার নাম অর্ণব বর্মা। প্রথমে হাল্কা শ্বাসের সমস্যা শুরু হয় তার। মাস্ক লাগিয়ে কোনও রকমে তাকে সুস্থ রাখার চেষ্টা করতে থাকেন তার বিমানসেবিকারা। ধীরে ধীরে শ্বাসকষ্ট বাড়তে থাকে। একসময় নেতিয়ে পড়তে দেখা যায় শিশুটিকে। তার বাবা অনিল জানিয়েছেন, হায়দরাবাদে নামার সঙ্গে সঙ্গে অ্যাপোলো মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চলতি সপ্তাহের প্রথমেই যান্ত্রিক ত্রুটির কারণে চেন্নাই থেকে দোহাগামী কাতার এয়ারওয়েজের কিউআর-৫২৯ বিমানটি বাতিল করতে হয়। বিমানের যান্ত্রিক ত্রুটি এবং পরিষেবা বিঘ্নিত হওয়ার ক্ষোভ  টুইটারে উগড়ে দেন এক বিমান যাত্রী। এই ঘটনায় কাতার এয়ারওয়েজের বিমানটির কোনও গলদ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে পটনাগামী বিমানে শ্বাসকষ্টের কারণে মৃত্যু হয়েছিল চার মাসের একটি শিশুর। বেঙ্গালুরু থেকে বাবা. মায়ের সঙ্গে ইন্ডিগোর বিমানে চেপেছিল শিশুটি।

```