চকোলেটের লোভ দেখিয়ে শিশুকন্যাকে যৌন নিগ্রহ, পাঁচ বছরের কারাদণ্ড প্রৌঢ়ের
দ্য ওয়াল ব্যুরো: শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগে উল্টোডাঙার বাসিন্দা বছর পঞ্চাশের এক ব্য়ক্তিকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম দিলীপ পাল। গত বছর তাঁর বিরুদ্ধে যৌ
শেষ আপডেট: 24 January 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগে উল্টোডাঙার বাসিন্দা বছর পঞ্চাশের এক ব্য়ক্তিকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম দিলীপ পাল। গত বছর তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন
উল্টোডাঙার উজির চৌধুরী রোড নিবাসী এক দম্পতি। তাঁরা পুলিশকে জানান, দিলীপবাবু তাঁদের শিশুকন্যার উপর লাগাতার যৌন নিগ্রহ চালিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতেই পকসো আইনে মামলা দায়ের করে পুলিশ।
নিগৃহীতা শিশুটির মা পরিচারিকার কাজ করেন। বাবা পেশায় রিক্সাচালক। ৭ নভেম্বর দুপুরে দু’জনেই কাজের সূত্রে বাড়ির বাইরে ছিলেন। ছোট্ট মেয়েটি খেলা করছিল বাড়ির সামনেই। সেই সময় মেয়েটিকে টফি-চকোলেটের লোভ দেখিয়ে পাশেই নিজের বাড়িতে ডেকে নিয়ে যান ওই প্রৌঢ়। সেখানেই চলে অত্যাচার।
বাড়ি ফেরার পর মেয়ের কান্না দেখে সন্দেহ হয় মায়ের। অসুস্থ হয়ে পড়া মেয়ের থেকে ঘটনার বিবরণ জানার পর পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। সাব ইনস্পেকটর স্বপন কুমার দাসের নেতৃত্বে ঘটনার তদন্তে নামে উল্টোডাঙা থানার বিশেষ টিম। পুলিশ জানিয়েছে, এলাকা ছেড়ে চম্পট দিয়েছিলেন দিলীপবাবু। পরে দাসপাড়ার শীতলা মঠের সামনে থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পকসো আইনে মামলা দায়ের করে উপযুক্ত প্রমাণ-সহ চার্জশিট পেশ করা হয় আদালতে।
সেই মামলারই রায় বেরিয়েছে সম্প্রতি। অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক।
জরিমানা অনাদায়ে সশ্রম কারাদণ্ডের মেয়াদ বাড়বে আরও তিন মাস।