Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

মুখ্যমন্ত্রীর নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই নৈহাটির বড়মার মন্দিরে উদ্বোধন হল আউটপোস্টের

মঙ্গলবার পুজো দিতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বড়মার মন্দিরে আসা মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এখানে একটি আউট পোস্ট করা হবে।

মুখ্যমন্ত্রীর নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই নৈহাটির বড়মার মন্দিরে উদ্বোধন হল আউটপোস্টের

বড়মার মন্দিরে ফাঁড়ির উদ্বোধন

শেষ আপডেট: 27 November 2024 19:07

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪পরগনা: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বুধবার নৈহাটিতে বড়মায়ের মন্দিরে আউট পোস্টের উদ্বোধন হল। মঙ্গলবার নৈহাটিতে পুজো দিতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন বড়মার মন্দিরে পুজো দিতে আসা মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এখানে একটি আউট পোস্ট করা হবে।

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে একদিনের মধ্যেই চালু হল আউট পোস্ট। নৈহাটি থানার অধীনে বড়মা পুলিশ আউট পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগর পাল অলক রাজোরিয়া, উপ-নগর পাল (উত্তর) গণেশ বিশ্বাস, অতিরিক্ত নগর পাল (নৈহাটি) পার্থরঞ্জন মণ্ডল, নৈহাটি পুরসভার প্রধান তথা বড়মা পুজো কমিটির সভাপতি অশোক চট্টোপাধ্যায় সম্পাদক তাপস ভট্টাচার্য নৈহাটির বিধায়ক সনদ দে সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বিগত কয়েক বছর ধরে বড়মার কাছে মানুষের ঢল নামছে। এই বিপুল ভিড়ে যে কোনও মুহূর্তে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। সেই কারণে বড় মায়ের মন্দিরে একটি আউট পোস্ট তৈরির নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর সেই নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই বড় মায়ের মন্দির চত্বরে উদ্বোধন হল সেই আউট পোস্টের। এত তৎপরতার সঙ্গে আউট পোস্ট উদ্বোধন হওয়ায় স্বভাবতই খুশি এলাকার বাসিন্দারা।

এলাকার মানুষের চিকিৎসা পরিষেবার জন্য নৈহাটি ও ভাটপাড়া হাসপাতালে ওপিডি পরিষেবা চালুর কথাও জানান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ব্যারাকপুরে আপনারা পার্থকে (ভৌমিক) জিতিয়েছেন। ও এমপি ল্যাড থেকে দুটি হাসপাতালের ওপিডির জন্য ২ কোটি করে মোট ৪ কোটি টাকা বরাদ্দ করেছে।" 


```