Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

৩ দিনের মাথায় ভাঙড়ের তৃণমূল নেতা খুনে গ্রেফতার 'মাস্টারমাইন্ড' দলেরই এক কর্মী

আর্থিক লেনদেন, নাকি এলাকা দখল? খতিয়ে দেখছে পুলিশ।

৩ দিনের মাথায় ভাঙড়ের তৃণমূল নেতা খুনে গ্রেফতার 'মাস্টারমাইন্ড' দলেরই এক কর্মী

প্রতীকী ছবি

শেষ আপডেট: 13 July 2025 12:06

দ্য ওয়াল ব্যুরো: খুনের ঘটনার তিন দিনের মাথায় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের তৃণমূল নেতা(TMC Leader) রাজ্জাক খাঁর খুনে (Bhangar Death) অবশেষে গ্রেফতার এক তৃণমূল কর্মী। মোফাজ্জল মোল্লা নামের ওই ব্যক্তিই মাস্টারমাইন্ড, দাবি পুলিশের।

আর্থিক লেনদেন, নাকি এলাকা দখল? খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধেয় চালতাবেড়িয়া অঞ্চলে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান রাজ্জাক খাঁ (Rajjak Khan)। তারপর সেই ঘটনায় ২ জনকে আটকও করে পুলিশ।

রাজ্জাক খাঁয়ের খুনের পর থেকেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। এই ঘটনায় ধৃত মোফাজ্জল মোল্লা ছাড়াও আর কে বা কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

মৃত রাজ্জাকের সঙ্গে ক্যানিং পূর্ব কেন্দ্রের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠতা ছিল বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। এলাকায় দীর্ঘদিন ধরেই সংগঠনের কাজ করছিলেন তিনি। তৃণমূলের অঞ্চল স্তরের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন রাজ্জাক। স্থানীয়দের দাবি ছিল, তাঁর জনপ্রিয়তা এবং রাজনৈতিক সক্রিয়তাই তাঁকে ‘টার্গেট’ বানিয়েছে। ফলে পরিকল্পিত খুন বলেই দাবি তৃণমূল কর্মীদের একাংশের। সেই ঘটনাতেই কার্যত শিলমোহর পড়ল মোফাজ্জলের গ্রেফতারির পর।

খুনের ঘটনার পর পর রাজনৈতিক পরিপ্রেক্ষিতে নানা মুনির নানা মত সামনে আসা শুরু হয়েছিল। কেউ বলছিল এটা স্পষ্ট গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা, কেউ আবার বিরোধী দলের দিকে আঙুল তুলছিলেন।

এই নিয়ে আইএসএফের বক্তব্যও সামনে আসে। তারা সাফ জানায়, এই ঘটনায় দল কোনভাবেই জড়িত নয়। পাল্টা অভিযোগের তির তৃণমূলের দিকেই।

ওয়াকিবহাল মহলের মতে, ভোট পরবর্তী উত্তেজনা থেকে শুরু করে বিরোধী সহাবস্থান, ভাঙড় আছে সেই ভাঙড়েই।


```