Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

জামিনে মুক্ত শঙ্কর আঢ্য, এখন সংসারি মানুষ হয়েই থাকতে চান রেশন দুর্নীতির অভিযুক্ত

"এখন আমি পারিবারিক মানুষ হিসাবে কাটাতে চাই। সমাজসেবা করতে গেলে রাজনীতির বাইরে গিয়েও করা যায়। মনের ইচ্ছা থাকলেই সমাজ সেবা করা যায়।"

জামিনে মুক্ত শঙ্কর আঢ্য, এখন সংসারি মানুষ হয়েই থাকতে চান রেশন দুর্নীতির অভিযুক্ত

শঙ্কর আঢ্য

শেষ আপডেট: 28 August 2024 18:23

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: রেশন দুর্নীতি মামলায় তাঁর নাম জড়িয়েছিল। মঙ্গলবার দীর্ঘ আট মাস পর ব্যক্তিগত জামিনে পেয়েছেন বনগাঁ প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য। এবার রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে নয়, একেবার সংসারি মানুষ হয়ে বেশির ভাগ সময় বাড়িতে কাটাতে চাইলেন শঙ্কর।

বুধবার বাড়িতে একটি সাংবাদিক বৈঠক করেন শঙ্কর আঢ্য। সেখানে তিনি বলেন, "আমি প্রথম থেকেই বলেছি মাথার উপর ঈশ্বর আছে। তিনি যা চান, তাই করবেন। তাঁর ইচ্ছায় দীর্ঘ আট মাস পরে আমি মানুষের সঙ্গে মিলিত হতে পেরেছি। ভারতীয় বিচার ব্যবস্থার উপর আস্থা রেখেছিলাম। সেখানে বিচার পেয়েছি। তাই মহামন্য আদালতকে ধন্যবাদ জানাই।"

এর পরেই শঙ্কর আঢ্য বলেন, "এখন আমি পারিবারিক মানুষ হিসাবে কাটাতে চাই। সমাজসেবা করতে গেলে রাজনীতির বাইরে গিয়েও করা যায়। মনের ইচ্ছা থাকলেই সমাজসেবা করা যায়।"

রাজনীতিতে ফিরবেন কি না, সে বিষয়ে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "এক্ষুনি সে নিয়ে কিছু ভাবছি না। দলের প্রতি কোনও মান, অভিমান, অভিযোগ কিছুই নেই। এখনও পর্যন্ত দলের কারওর সঙ্গে যোগাযোগ হয়নি।"

জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতারের পরেই তাঁর লেখা একটি চিঠির সূত্র ধরে রেশন দুর্নীতি কাণ্ডে তদন্তকারীদের নজরে আসেন তৃণমূল নেতা তথা বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য। গত ৬ জানুয়ারি তাঁকে গ্রেফতার করে ইডি। এরপরই আর এক ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে হেফাজতে নেন তদন্তকারীরা। মঙ্গলবার ব্যক্তিগত বন্ডে এই বাকিবুর রহমান, বিশ্বজিৎ দাস, সহ শঙ্কর আঢ্যকে জামিন দেয় ইডির বিশেষ আদালত।

মঙ্গলবার গভীর রাতে বনগাঁর বাড়িতে ফেরেন তিনি। শঙ্করের জামিনের খবর পেয়ে তাঁর অনুগামীরা আনন্দে মেতে ওঠেন। বুধবার তিনি সাংবাদিক সম্মেলন করে বলেন, "তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের স্বীকার। ঈশ্বর এর বিচার করবেন।"


```