Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

টুকলি রুখতে পরীক্ষার্থীদের অন্তর্বাস খুলে তল্লাশি! চিঠি গেল প্রাইমারি বোর্ডের কাছে

ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের সেন্টার ইনচার্জের কাছে অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছেন পরীক্ষার্থীরা। 

টুকলি রুখতে পরীক্ষার্থীদের অন্তর্বাস খুলে তল্লাশি! চিঠি গেল প্রাইমারি বোর্ডের কাছে

শেষ আপডেট: 21 August 2024 14:29

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: টুকলি রুখতে গিয়ে মহিলা পরীক্ষার্থীর অন্তর্বাস খুলে তল্লাশি চালানোর অভিযোগ উঠল। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঠাকুরনগর উচ্চ বিদ্যালয়ে। হেনস্থার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। 

ঠাকুরনগর উচ্চবিদ্যালয়ে ডিইএল ইডি পার্ট ওয়ানের পরীক্ষা সিট পড়েছিল। টোকাটুকি রুখতে পরীক্ষার্থীদের ব্যাগপত্রের তল্লাশি করা হচ্ছিল। মহিলা পরীক্ষাদের তল্লাশি চালাচ্ছিলেন মহিলারাই। অভিযোগ সেই সময়ে এক মহিলা পরীক্ষার্থীর অন্তর্বাস খুলিয়ে তল্লাশি চালানো হয়। বিষয়টি নিয়ে তখন স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়। কিন্তু এরপরে কোনও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। পরে ফের আরও এক মহিলা পরীক্ষার্থীর সঙ্গে এমন ঘটনা ঘটলে প্রতিবাদে বিক্ষোভ দেখান সকলে। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের সেন্টার ইনচার্জের কাছে অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছেন পরীক্ষার্থীরা। 

এক পরীক্ষার্থীর মায়ের অভিযোগ, প্রথম ঘটনার পরেই অভিভাবকরা এমন ধরণের তল্লাশির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু তা সত্বেও ফের অন্তর্বাস খুলে চেক করা হয়েছে। 

বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক অজিতেশ বিশ্বাসের দাবি, পরীক্ষার্থীদের ব্যাগপত্র চেকি করার জন্য প্রাইভেট এজেন্সিকে দায়িত্ব দিয়েছে প্রাথমিক শিক্ষা সংসদ। এটা স্কুলের বিষয় নয়। অভিযোগ পাওয়ার পর শালীনতা বজায় রেখে তল্লাশি চালানোর কথা বলা হয়েছিল।


```