Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনতে গেলে মহিলাকে হেনস্থা! তৃণমূলের নেতার বিরুদ্ধে অভিযোগ

হাসনাবাদ ব্লকের পাটলি খানপুর গ্রাম পঞ্চায়েত বাসিন্দা অনিন্দিতা ভূৃুঁইয়া জানান, তাঁর মেয়ে ন্যাশনাল মেন্স অ্যান্ড মেরিট স্কলারশিপের জন্য পরীক্ষায় বসবে।

রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনতে গেলে মহিলাকে হেনস্থা! তৃণমূলের নেতার বিরুদ্ধে অভিযোগ

হাসনাবাদ

শেষ আপডেট: 23 July 2024 19:58

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: জাতীয় স্তরের একটি স্কলারশিপের জন্য পরীক্ষা দেবে মেয়ে। তাই পঞ্চায়েত অফিসে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনতে গিয়েছিলেন মা। কেন বিজেপি করেন সেই প্রশ্ন তুলে তাঁদের বের করে দেওয়া হয় বলে অভিযোগ।  

হাসনাবাদ ব্লকের পাটলি খানপুর গ্রাম পঞ্চায়েত বাসিন্দা অনিন্দিতা ভূৃুঁইয়া জানান, তাঁর মেয়ে ন্যাশনাল মেন্স অ্যান্ড মেরিট স্কলারশিপের জন্য পরীক্ষায় বসবে। নিয়মানুযায়ী পঞ্চায়েত থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনতে গিয়েছিলেন তিনি। প্রধান অফিসে ছিলেন না। সেখানে উপস্থিত ছিলেন প্রধানের স্বামী। তাঁর উপস্থিতিতেই তৃণমূলের অঞ্চল সভাপতি পিন্টু মোল্লা তাঁকে বিজেপি বলে দেগে দেয়। তিনি বলেন,"আমরা বহুদিনের পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী। আমাকে বিজেপি বলে যাচ্ছাতাই গালিগালাজ করে দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীর থেকে সার্টিফিকেট নিতে বলেন। আমি অপমানিত হয়ে বাড়ি চলে আসি। আমার মেয়ের পরীক্ষার জন্য সার্টিফিকেট নেওয়া হয়নি।"

সার্টিফিকেট না পেয়ে হাসনাবাদ থানায় ও  হাসনাবাদ বিডিও অফিসে লিখিত অভিযোগ জানান অনিন্দিতা। তবে যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই পিন্টু মোল্লা বলেন, "সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। আমি কখনই কারও সঙ্গে অসম্মানজনক ব্যবহার করিনি। তখন সেই সার্টিফিকেট ছিল না, তাই বিকেলে আসতে বলা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা রাজ্যের মানুষকে সমস্ত ধরণের পরিষেবা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। মিথ্যে অভিযোগ আনা হচ্ছে।"

এই ঘটনা জানাজানি হতেই হইচই পড়ে যায় গোটা এলাকায়। এখন মেয়ে শেষপর্যন্ত জাতীয় স্তরের পরীক্ষায় বসতে পারবে কিনা তা নিয়ে সংশয়ে ভুগছে পরিবারটি।


```