Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে রোগিণীকে ধর্ষণ! হাসনাবাদ থেকে গ্রেফতার অভিযুক্ত ডাক্তারবাবু

মঙ্গলবার অভিযুক্তকে বসিরহাট আদালতে তোলা হয়েছিল। অভিযুক্তকে পাঁচ দিন হেফাজতে নেওয়ার জন্য বিচারকের কাছে আবেদন জানিয়েছে পুলিশ।

ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে রোগিণীকে ধর্ষণ! হাসনাবাদ থেকে গ্রেফতার অভিযুক্ত ডাক্তারবাবু

ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে রোগিণীকে ধর্ষণ! প্রতীকী চিত্র

শেষ আপডেট: 29 October 2024 15:17

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ডাক্তার দেখাতে গিয়ে ধর্ষণের শিকার রোগিণী! এই ঘটনা সামনে আসতেই অভিযুক্ত ডাক্তারবাবুকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদে। মঙ্গলবার অভিযুক্তকে বসিরহাট আদালতে তোলা হয়েছিল। অভিযুক্তকে পাঁচ দিন হেফাজতে নেওয়ার জন্য বিচারকের কাছে আবেদন জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ডাক্তারের চেম্বার হাসনাবাদের বরুণহাটে। সেখানেই চিকিৎসা করাতে গিয়েছিলেন অভিযোগকারিণী। অভিযোগ, তাঁকে ওই ডাক্তার ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেন। এরপরে তাঁর উপর যৌন নির্যাতন চালান ওই ডাক্তার। শুধু তাই নয়, সেই সময়ে অভিযোগকারিণীর আপত্তিকর ছবি তুলে নেন। এরপরে অভিযুক্ত ওই রোগিণীকে ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার নাম করে ভয়ে দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এমনকী চাপ দিয়ে চার লক্ষ টাকা রোগিণীর কাছ থেকে হাতিয়ে নেন অভিযুক্ত।

পুলিশ জানিয়েছে, মহিলা স্বামী কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। সেই সুযোগেই দিনের পর দিন অভিযুক্ত ডাক্তার ওই রোগিণীর উপর যৌন নির্যাতন চালিয়ে যেতেন। এই সব সহ্য করতে না পেরে রোগিণী সমস্ত কথা তাঁর স্বামীকে জানান। স্ত্রীর কাছ থেকে সমস্ত ঘটনা জানার পরেই রোগিণীর স্বামী বাড়ি ফিরে আসেন। এরপরে হাসনাবাদ থাকায় ডাক্তারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন।  

পুলিশ ইতিমধ্যেই অভিযোগকারিণীর গোপন জবানবন্দি নেওয়ার ব্যবস্থা নিয়েছে। অভিযুক্ত ডাক্তারকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে। 


```