Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

তালগাছ নিয়ে ঝগড়া, ১১ বছরের ভাইপোকে খুন করে গ্রেফতার জেঠু

পাঁচদিন ধরে নিখোঁজ থাকার পর গত বৃহস্পতিবার ১৩ জুন বারাসতের কাজিপাড়ার বাসিন্দা ফারদিনের ঝুলন্ত দেহ মেলে।

তালগাছ নিয়ে ঝগড়া, ১১ বছরের ভাইপোকে খুন করে গ্রেফতার জেঠু

১১ বছরের ভাইপোকে খুন করে গ্রেফতার জেঠু

শেষ আপডেট: 20 June 2024 14:21

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: একটা তালগাছের মালিকানা নিয়ে গন্ডগোল। তারই জেরে বারাসতের ১১ বছরের বালক ফারদিন নবিকে খুনের অভিযোগ উঠল তার জেঠুর বিরুদ্ধে। জেঠুকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্যের ভিত্তিতে পুলিশের অনুমান, সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরেই ভাইপোকে খুন করেছে ধৃত আঞ্জিব নবি। তবে অন্যদিকগুলিও খতিয়ে দেখা হচ্ছে।

পাঁচদিন ধরে নিখোঁজ থাকার পর গত বৃহস্পতিবার ১৩ জুন বারাসতের কাজিপাড়ার বাসিন্দা ফারদিনের ঝুলন্ত দেহ মেলে। এই ঘটনার জেরে ওই রাতে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা তল্লাট। পরিস্থিতি সামাল দিতে গিয়ে জনরোষের মুখে পড়তে হয় পুলিশকেও। বালক খুনের তদন্তে নেমে নবি পরিবারের সবার সঙ্গে কথা বলে পুলিশ। বড় পরিবার তাদের। ফারদিনের বাবারা সাত ভাই-বোন। 

জেলা পুলিশ সূত্রে জানা যায়,খুনের তদন্তে নেমে পরিবারের সব সদস্যের মোবাইল টাওয়ারের লোকেশনও খতিয়ে দেখা হয়। আর তাতেই মেলে সূত্র। পরিবারের অন্যদের মোবাইল লোকেশন দেখে তাঁদের বক্তব্যের যথার্থতা খুঁজে পায় পুলিশ। তবে ফারদিনের জেঠুর কথার সঙ্গে তাঁর মোবাইল লোকেশন মেলেনি। ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে, ৯ জুন সন্ধে পৌনে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে খুন করা হয়েছিল ফারদিনকে। মোবাইলের টাওয়ার লোকেশন অনুযায়ী আঞ্জিব সেই সময় ওই এলাকাতেই ছিলেন। 

এই প্রাথমিক সন্দেহ নিয়েই আঞ্জিব নবিকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশের দাবি, জেরাতে ভেঙে পড়েই খুনের কথা কবুল করে আঞ্জিব। জানায়, পারিবারিক সম্পত্তির অংশ হিসেবে একটা তালগাছ পেয়েছিলেন। তাল বেচে বছরে কিছু আয় হত। ওই তালগাছ নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন। প্রতিশোধ নিতে ১১ বছরের ভাইপোকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ছক করেন। 

তবে পুলিশ কর্তারা মনে করছেন একা এই কাজটি করেছেন আঞ্জিব, তেমনটা নাও হতে পারে। তাই তাকে জেরা করে নিঃসংশয় হতে চাইছেন তাঁরা। ভাইপোকে খুন করে আঞ্জিব অনুতপ্ত বলেও জানিয়েছে পুলিশ।


```