Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

উপনির্বাচনের পরেই মুখ্যমন্ত্রী আসছেন নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার মন্দিরে, সাজো সাজো রব 

মুখ্যমন্ত্রীর এই সফরের আগে জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা সোমবার দফায় দফায় বৈঠক করেন। নিরাপত্তা নিয়ে চলে আলাপ আলোচনা।

উপনির্বাচনের পরেই মুখ্যমন্ত্রী আসছেন নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার মন্দিরে, সাজো সাজো রব 

প্রতীকী ছবি

শেষ আপডেট: 25 November 2024 19:06

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: মঙ্গলবার ঐতিহ্যবাহী বড়মার মন্দিরে পুজো দিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নৈহাটি উপনির্বাচনের পর মুখ্যমন্ত্রীর এই নৈহাটি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 

মুখ্যমন্ত্রীর এই সফরের আগে জেলা প্রশাসনিক স্তরের শীর্ষ কর্তারা সোমবার দফায় দফায় বৈঠক করেন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্তারা বড়মা পুজো সমিতির ট্রাস্টের সঙ্গে নিরাপত্তা নিয়ে বিশেষ বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক-সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা।

বড়মা পুজো সমিতির সভাপতি তথা নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় বলেন, "কোন রাজনৈতিক কর্মসূচি নয়। মুখ্যমন্ত্রীর অনেক দিনের ইচ্ছে বড়মাকে দর্শন করার। সেই ইচ্ছেই পূরণ হবে আগামীকাল। বড়মার দর্শন করবেন তিনি। তাই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক আলোচনা করা হল।"

শনিবার উপনির্বাচনের ফল ঘোষণা হয়।  ৪৯ হাজার ১৯৩ ভোটে জয়ী হয়েছেন নৈহাটি উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী সনৎ দে। বিজেপির প্রার্থী রূপক মিত্রকে পরাজিত করেন তিনি। রাজ্যের ছটি বিধানসভার উপনির্বাচনেই ভাল ফল করেছে তৃণমূল। উচ্ছ্বসিত দলের কর্মীরা। এই খুশির আবহেই বড়মার দর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। 


```