Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

মোবাইল চোর সন্দেহে বেধড়ক মার, গণপিটুনিতে মৃত্যু কিশোরের

দ্য ওয়াল ব্যুরো: মোবাইল চোর সন্দেহে বছর পনেরোর এক কিশোরকে পিটিয়ে মারল জনতা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শনিবার রাতে তামিলনাড়ুর কারুর এলাকায়। ঘটনায় আজ, সোমবার পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মুনিয়াপ্পান, স

মোবাইল চোর সন্দেহে বেধড়ক মার, গণপিটুনিতে মৃত্যু কিশোরের

শেষ আপডেট: 23 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: মোবাইল চোর সন্দেহে বছর পনেরোর এক কিশোরকে পিটিয়ে মারল জনতা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শনিবার রাতে তামিলনাড়ুর কারুর এলাকায়। ঘটনায় আজ, সোমবার পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মুনিয়াপ্পান, সেলভাকুমার, পলানীস্বামী, মনিভেল এবং মুনিয়ান্ডি। স্থানীয় সূত্রে খবর, পি বালাশুভ্রমানি নামে ওই কিশোর আল্লালি গৌন্ডানুর গ্রামের বাসিন্দা। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে সে। বাবা মারা যাওয়ার পর মা ও বোনের সঙ্গেই থাকত সে। এর আগেও এলাকায় ছোটখাটো হাতসাফাই করতে গিয়ে ধরা পড়ে সে। পুলিশ সূত্রে খবর, ধৃতরাও ওই একই গ্রামের বাসিন্দা। দিন কয়েক আগে মুনিয়ান্ডির মোবাইল ফোন খোয়া যায়। পলানীস্বামীর অভিযোগ ছিল তাঁর তিন হাজার টাকা কেই মানিব্যাগ থেকে চুরি করে নিয়েছে। এই সব ঘটনায় সন্দেহের তালিকায় প্রথমেই রাখা হয়েছিল ওই কিশোরকে। জেরায় মুনিয়ান্ডি জানিয়েছেন, তিনি কিশোরকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে নিজের মোবাইল ফোন তার হাতে দেখেন। এর পরেই তাঁরা পাঁচ জন মিলে শনিবার সন্ধেয় ওই কিশোরের বাড়িতে চড়াও হন। প্রথমে ফোন ও টাকা ফেরত দিতে বলেন। কিশোর চুরির কথা অস্বীকার করলে তাকে একটি থামের সঙ্গে বেঁধে বেধড়ক মারতে শুরু করেন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে চলে যান। এই ঘটনার সময় কিশোরের মা ও বোন বাড়িতে ছিলেন না। পরে বাড়ি ফিরে তাঁরা কিশোরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কারুর থানার শীর্ষ আধিকারিক এম কুম্মাররাজার কথায়, "কিশোরকে যখন বেঁধে মারধর করা হচ্ছিল, তখনই তার শরীরে ভিতর রক্তক্ষরণ শুরু হয়ে যায়। বাইরের আঘাত দেখে কিশোর বেঁচে আছে মনে করে ওই ব্যক্তিরা তাকে ফেলে রেখেই চলে যায়। দীর্ঘক্ষণ ওই ভাবে পড়ে থাকার ফলেই মৃত্যু হয় কিশোরের।" দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

```