দ্য ওয়াল ব্যুরো : বিদেশী রাষ্ট্রপ্রধানদের কাছে তিনি কত জনপ্রিয় তা প্রমাণ করতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উল্লেখ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রিপাবলিকান পার্টির ফান্ডরেইসিং কমিটির এক অনুষ্ঠানে তিনি বলেন, যখন কোনও বিদেশী রাষ্ট্রপ্রধান আমার সঙ্গে দেখা করতে আসেন, তিনি ভারতের নরেন্দ্র মোদী হোন কিংবা জাপানের শিনজো আবে, আমি তাঁর সঙ্গে বন্ধুত্ব করি।
প্রেসিডেন্ট হওয়ার পরে আমেরিকার বাণিজ্যনীতি নিয়ে কড়াকড়ি করেছেন ট্রাম্প। তিনি মনে করেন, ভারত ও চিনের মতো দেশ বহুদিন ধরে আমেরিকার থেকে ভরতুকি পেয়ে এসেছে। এবার তা বন্ধ করা উচিত। আমেরিকার অর্থনীতির অন্য সব দেশের চেয়ে দ্রুতগতিতে এগনো উচিত। ট্রাম্পের দাবি, এই কড়া অবস্থান সত্ত্বেও বিভিন্ন দেশ আমেরিকার সঙ্গে ব্যবসা করতে আগ্রহী হয়েছে। এই প্রসঙ্গে তিনি ফের ভারতের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, কিছুদিন থেকে ভারত থেকে ফোন করে আমাকে বলছিল, তারা বাণিজ্য চুক্তি করতে চায়। এর আগে তারা কখনও এমন কথা বলেনি। আমেরিকার বাণিজ্যনীতিতে তারা খুশি।