Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সুপ্রিম কোর্টে রেহাই বুদ্ধিজীবীদের

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার দেশের নানা প্রান্তে হানা দিয়ে পাঁচ বুদ্ধিজীবীকে গ্রেফতার করেছিল পুনে পুলিশ। অভিযোগ, তাঁরা মাওবাদীদের সমর্থক। কিন্তু বুধবার সুপ্রিম কোর্ট স্পষ্ট বলল, তাঁদের পুলিশ হেপাজতে রাখা যাবে না।  বড় জোর গৃহবন্দী করে রাখা যেত

সুপ্রিম কোর্টে রেহাই বুদ্ধিজীবীদের

শেষ আপডেট: 29 August 2018 11:56

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার দেশের নানা প্রান্তে হানা দিয়ে পাঁচ বুদ্ধিজীবীকে গ্রেফতার করেছিল পুনে পুলিশ। অভিযোগ, তাঁরা মাওবাদীদের সমর্থক। কিন্তু বুধবার সুপ্রিম কোর্ট স্পষ্ট বলল, তাঁদের পুলিশ হেপাজতে রাখা যাবে না।  বড় জোর গৃহবন্দী করে রাখা যেতে পারে। সরকারের সমালোচনা করে বিচারপতি ওয়াই বি চন্দ্রচূড় বলেছেন, মনে হচ্ছে সরকার সব বিরোধিতা স্তব্ধ করে দিতে চায়। এই মামলায় ফের শুনানি হবে আগামী সপ্তাহের বৃহস্পতিবার। মঙ্গলবার যাঁরা ধরা পড়েছেন, তাঁরা হলেন মাওবাদী তাত্ত্বিক ভারভারা রাও, আইনজীবী সুধা ভরদ্বাজ, সমাজকর্মী অরুণ ফেরেইরা, গৌতম নাওলাখা ও ভার্নন গঞ্জালভেস।  এই ধরপাকড়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন ইতিহাসবিদ রোমিলা থাপার, বামপন্থী বুদ্ধিজীবী প্রভাত পট্টনায়ক, সতীশ দেশপাণ্ডে, মায়া দারুওয়ালা প্রমুখ। বুধবার বিকাল সাড়ে চারটেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে এক বেঞ্চ সেই আবেদন শোনে।  তখনই বিচারপতিরা ধৃতদের পুলিশ কাস্টডিতে নিতে নিষেধ করেন।

```