দ্য ওয়াল ব্যুরো : সোমবার দিনের শুরুতে টাকার দাম পড়তে পড়তে প্রতি ডলারে দাঁড়িয়েছে ৬৯.৬২ টাকা। দাম কমার রেকর্ড করেছে ভারতীয় টাকা। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে রিজার্ভ ব্যাঙ্ক।
তুরস্কের মুদ্রা লিরার দাম হু হু করে পড়ে যাওয়ার পরে প্রতিটি উন্নতিশীল দেশেরই মুদ্রার দাম কমেছে। তুরস্কের প্রেসিডেন্ট তায়িপ ইরোদগান সম্প্রতি দেশের অর্থনীতির ওপরে নিয়ন্ত্রণ বাড়িয়েছেন। আমেরিকার সঙ্গেও তুরস্কের কূটনৈতিক সম্পর্কও খারাপ হয়েছে গত কয়েকদিনে। ফলে লিরার দাম পড়েছে ৪৫ শতাংশ। বিনিয়োগকারীরা ডলার অথবা জাপানি মুদ্রা ইয়েন কিনে রাখা নিরাপদ বোধ করছেন। তার ধাক্কা এসে পৌঁছে উন্নতিশীল দেশগুলিতে। আন্তর্জাতিক বাজারে এই সংকটের মুখে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক টাকার অবমূল্যায়ন কমাতে তেমন কার্যকরী পদক্ষেপ নিতে পারছে না।