Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পাঞ্জাবে পালা করে দু'জন মুখ্যমন্ত্রী হবেন না, ঘোষণা কংগ্রেসের

দ্য ওয়াল ব্যুরো : কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, পাঞ্জাবে দু'জন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর (Chief Ministerial candidate) নাম ঘোষণা করবে কংগ্রেস। রবিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) লুধিয়ানায় (Ludhiyana) ঘোষণা করবেন, তাঁর দল জিতলে পাঞ্জ

পাঞ্জাবে পালা করে দু'জন মুখ্যমন্ত্রী হবেন না, ঘোষণা কংগ্রেসের

শেষ আপডেট: 5 February 2022 06:01

দ্য ওয়াল ব্যুরো : কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, পাঞ্জাবে দু'জন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর (Chief Ministerial candidate) নাম ঘোষণা করবে কংগ্রেস। রবিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) লুধিয়ানায় (Ludhiyana) ঘোষণা করবেন, তাঁর দল জিতলে পাঞ্জাবে পালা করে মুখ্যমন্ত্রী হবেন প্রদেশ কংগ্রেসের দুই শীর্ষ নেতা চরণজিৎ সিং চান্নি ও নভজ্যোৎ সিং সিধু। কিন্তু শনিবার কংগ্রেস স্পষ্ট জানিয়ে দিয়েছে, রবিবার রাহুল মাত্র একজন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করবেন। গত সপ্তাহেই বেআইনি বালি খাদানের মামলায় গ্রেফতার হয়েছেন মুখ্যমন্ত্রীর ভাইপো ভূপিন্দর সিং হনি। একটি সূত্রে শোনা গিয়েছিল, মুখ্যমন্ত্রী চান্নিই পাঞ্জাবে ফের কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে চলেছেন। এর পরে নিজের দল কংগ্রেসের বিরুদ্ধেই কড়া সমালোচনা করেন চান্নি। শুক্রবার প্রদেশ কংগ্রেসের সভাপতি সিধু বলেন, এমন কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা উচিত যিনি সৎ। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, তা নিয়ে ইন্টার অ্যাকটিভ ভয়েস রেসপন্স পদ্ধতিতে জনমত সমীক্ষা করেছিল কংগ্রেস। সেই সমীক্ষায় এগিয়ে ছিলেন চান্নি। কিন্তু চান্নির ভাইপো গ্রেফতার হওয়ার পরে সিধু বলেন, "দল যদি মাফিয়া চিক্রের সঙ্গে যুক্ত কাউকে মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নেয়, তাহলে মানুষ পরিবর্তনের জন্য ভোট দেবে।" এর আগে আম আদমি পার্টি অভিযোগ করেছিল, চান্নি বালি মাফিয়াদের ঘনিষ্ঠ। তিনি ক্রিমিনালদের আশ্রয় দেন। সিধু শুক্রবার কার্যত আপের অভিযোগের পুনরাবৃত্তি করেছেন। তিনি বলেন, "মাফিয়াদের ঘনিষ্ঠ কোনও ব্যক্তি কংগ্রেসের কর্মসূচি রূপায়ন করতে পারবেন না। যিনি মাফিয়াদের প্রধান রক্ষাকর্তা, তিনি কীভাবে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন?"

```