Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

বিশ্বকাপে রোহিতদের সংসারে ডাকা হল বাংলার দুই জোরে বোলারকে

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপে (ICC World Cup 2023) এখনও পর্যন্ত ভারতের মূল দল (Indian Squad) তৈরি হয়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওয়ান ডে ম্যাচের পরেই নির্বাচকরা ফের আরও একবার ১৫ জনের দল ঘোষণা করবে। একটা পজিশন নিয়ে চিন্তা থাকছে। একেব

বিশ্বকাপে রোহিতদের সংসারে ডাকা হল বাংলার দুই জোরে বোলারকে

শেষ আপডেট: 25 September 2023 18:33

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপে (ICC World Cup 2023) এখনও পর্যন্ত ভারতের মূল দল (Indian Squad) তৈরি হয়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওয়ান ডে ম্যাচের পরেই নির্বাচকরা ফের আরও একবার ১৫ জনের দল ঘোষণা করবে।

একটা পজিশন নিয়ে চিন্তা থাকছে। একেবারেই অক্ষর প্যাটেল খেলতে না পারলে রবিচন্দ্রন অশ্বিন দলে আসতে পারেন। অশ্বিন চলতি ওয়ান ডে সিরিজে ভাল বোলিং করছেন। শেষ ইন্দোর ম্যাচে তিন উইকেট নিয়েছেন।

ভারতের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) শুরু থেকেই বলে এসেছেন তাঁরা অশ্বিনের অভিজ্ঞতা কাজে লাগাতে চান।
এর মধ্যেই সোমবার ভারতীয় দল থেকে মোট চারজন বোলারকে শিবিরে নেট বোলার হিসেবে ডেকেছে। ওই চার বোলারের মধ্যে বাংলার দুই পেসার রয়েছেন (2 bengal Bowler)। তাঁরা হলেন মুকেশ কুমার ও আকাশদীপ সিং। পাশাপাশি ডাকা হয়েছে অর্শদীপ সিং ও প্রসিদ কৃষ্ণাকেও।

ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামবে ভারত। বিভিন্ন শহরে গিয়ে তাদের ম্যাচ খেলতে হবে। এই চার বোলারের নামও আইসিসি এর কাছে এদিন পাঠিয়ে দিল টিম ম্যানেজমেন্ট।

গেমসের দলেও রয়েছেন বাংলার এই দুই বোলার (2 bengal Bowler)। মুকেশ ও আকাশ এশিয়ান গেমস থেকে ফিরলে রোহিতদের সংসারে যোগ দেবেন বলে জানানো হয়েছে।

এবারের বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। ভারতের উদ্বোধনী ম্যাচ ৮ অক্টোবর। এদিকে গেমসের ফাইনাল ৭ অক্টোবর। তার আগে যদিও মুকেশদের বিশ্বকাপের শিবিরে পাওয়া যাবে না।

আরও পড়ুন: ভিসা সমস্যা কাটল পাকিস্তানের, বাবররা বুধবারই আসবেন ভারতে


```