সোনারপুর থানার (Sonarpur Police) পুলিশ গ্রেফতার (Arrest) করল দুই অভিযুক্তকে। ধৃত সৌরভ দে এবং রাজা চট্টোপাধ্যায় যথাক্রমে সোনারপুর এবং টালিগঞ্জের বাসিন্দা।

ধৃত সৌরভ দে এবং রাজা চট্টোপাধ্যায় যথাক্রমে সোনারপুর এবং টালিগঞ্জের বাসিন্দা।
শেষ আপডেট: 29 May 2025 20:52
দ্য ওয়াল ব্যুরো: 'ফেল কড়ি মাখো তেল', স্বাস্থ্যভবন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ। সোনারপুর থানার (Sonarpur Police) পুলিশ গ্রেফতার (Arrest) করল দুই অভিযুক্তকে। ধৃত সৌরভ দে এবং রাজা চট্টোপাধ্যায় যথাক্রমে সোনারপুর এবং টালিগঞ্জের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং খাস স্বাস্থ্যভবনে চাকরি দেওয়ার নামে বেকার যুবক-যুবতীদের ফোন করতেন সৌরভ ও রাজা। বরাভয় দিতেন, মোটা অঙ্কের টাকা ফেললেই চাকরি নিশ্চিত। প্রতারিত হওয়ার পর দু'জনের নামে অভিযোগ আসতেই তদন্তে নামে সোনারপুর থানার পুলিশ।
বুধবার সকালে দুই অভিযুক্তকেই গ্রেফতার করল পুলিশ। পুলিশি জেরায় তাঁরা জানিয়েছেন, প্রথমে নিজেদের 'প্রভাবশালী' বলে দাবি করে বিশ্বাস অর্জন করতেন। তারপর স্বাস্থ্যভবন এবং বিভিন্ন নামী হাসপাতালের নিয়োগপত্র দেখিয়ে বলতেন, টাকা দিলেই চাকরি কনফার্ম বেকার যুবক-যুবতিরা সেই টোপে পা দিলেই দফায় দফায় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেন তাঁরা। তারপরই বেপাত্তা।
পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। সমস্ত মোবাইল, ল্যাপটপ এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখে হদিস পাওয়ার চেষ্টা করা হচ্ছে, প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কিনা।