Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ফের অটো দৌরাত্ম্য উল্টোডাঙায়, যানজটে নাকাল নিত্যযাত্রীরা

দ্য ওয়াল ব্যুরো: অটো দৌরাত্ম্য ফের পথ অবরোধ উল্টোডাঙায়। অটো চালকদের যেমন খুশি ভাড়া চাওয়ার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই উল্টোডাঙা মোড় অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। অবরোধের জেরে রাস্তায় যানজট তৈরি হয়।  ফলে ব্যস্ত সময় রীতিমতো নাকানিচোবানি খেতে

ফের অটো দৌরাত্ম্য উল্টোডাঙায়, যানজটে নাকাল নিত্যযাত্রীরা

শেষ আপডেট: 17 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: অটো দৌরাত্ম্য ফের পথ অবরোধ উল্টোডাঙায়। অটো চালকদের যেমন খুশি ভাড়া চাওয়ার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই উল্টোডাঙা মোড় অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। অবরোধের জেরে রাস্তায় যানজট তৈরি হয়।  ফলে ব্যস্ত সময় রীতিমতো নাকানিচোবানি খেতে হয় অফিস যাত্রীদের। ভাড়া নিয়ে রোজ সমস্যায় পড়তে হয়, এমন অভিযোগ নতুন নয় উল্টোডাঙা অটো স্ট্যান্ডে। পুলিশ বা ইউনিয়নের বালাই নেই। দু’চার কিলোমিটার দূরের সল্টলেক এলাকায় যাওয়ার বিভিন্ন রুটে ভাড়া হাঁকেন যা খুশি এবং যেমন খুশি। এক জন কুড়ি তো অন্য জন চল্লিশ। অটো চালকদের এই মর্জিমাফিক ভাড়া টাওয়ার প্রতিবাদে দিনকয়েক আগেই উল্টোডাঙা মোড়ে অবরোধ করেছিলেন নিত্য়যাত্রীরা। কিন্তু তার পরেও যে পরিস্থিতির কোনও পরিবর্তন ঘটেনি, এ দিনের ঘটনাই তার প্রমাণ। অভিযোগ, এ দিন সকালেও ফের উল্টোডাঙা থেকে অটো ধরে গন্তব্যে যেতে গিয়ে হেনস্থার শিকার হন যাত্রীরা। নির্দিষ্ট ভাড়ার থেকে বেশি ভাড়া চেয়ে যাত্রীদের সঙ্গে বচসা জুড়ে দেন অটো চালকেরা। পাল্টা তর্ক শুরু করে যাত্রীরাও। দু’পক্ষের বচসা ক্রমে হাতাহাতিতে গড়ায়। রাস্তার উপরেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা। এক যাত্রীর কথায়, ‘‘রোজ বেশি ভাড়া চায়। আজ গন্তব্য়ে নিয়ে যেতে ৫০-১০০ টাকা বেশি চাইছে। না দিলে হুমকিও দিচ্ছে।’’ মঙ্গলবার সকালে পথে নামা বেশির ভাগ মানুষই অফিস যাত্রী। উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ বা করুণাময়ীতে অফিসে যান তাঁরা। অভিযোগ, মাত্রাতিরিক্ত ভাড়া না দিলে যেতে চায় না অটোওয়ালারা। প্রশ্ন করলে মুখের ওপর নেমে যেতে বলেন। এ দিনও বচসা চলাকালীন কয়েকজন অটো চালককে যাত্রীদের হুমকি দিতেও দেখা যায়। সকাল থেকেই দফায় দফায় চলছে অবরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

```