Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

স্কুলের শিক্ষক বকেছিলেন, অভিমানে গলায় দড়ি দিল ১৭ বছরের কিশোরী

দ্য ওয়াল ব্যুরো: ছাত্র মৃত্যুর সংখ্যাটা প্রতিদিন উদ্বেগজনক হয়ে উঠছে। একদিকে যেমন র‍্যাগিং নিয়ে তোলপাড় গোটা রাজ্য তেমনই অন্য দিকে চেন্নাইতে এবার ঘটে গেল আরও এক পড়ুয়া মৃত্যুর ঘটনা। শিক্ষকের বকুনিতে অভিমানে আত্মঘাতী হল ১৭ বছরের স্কুল পড়ুয়া কি

স্কুলের শিক্ষক বকেছিলেন, অভিমানে গলায় দড়ি দিল ১৭ বছরের কিশোরী

শেষ আপডেট: 21 August 2023 10:16

দ্য ওয়াল ব্যুরো: ছাত্র মৃত্যুর সংখ্যাটা প্রতিদিন উদ্বেগজনক হয়ে উঠছে। একদিকে যেমন র‍্যাগিং নিয়ে তোলপাড় গোটা রাজ্য তেমনই অন্য দিকে চেন্নাইতে এবার ঘটে গেল আরও এক পড়ুয়া মৃত্যুর ঘটনা। শিক্ষকের বকুনিতে অভিমানে আত্মঘাতী হল ১৭ বছরের স্কুল পড়ুয়া কিশোরী (girl hanged herself)।

শনিবার ঘটেছে এই ঘটনা। জানা গেছে, প্রতিদিনের মতোই নিয়মমাফিক স্কুলে গিয়েছিল সেই ছাত্রী। তবে ক্লাসে তাকে তার অর্থনীতি বিষয়ের শিক্ষক সকলের সামনেই বকাবকি করেন। এরপরই বাড়ি ফিরে একটি সুইসাইড নোট লিখে আত্মহত্যা করে সেই ছাত্রী।

মৃত ছাত্রীর মায়ের বয়ান অনুযায়ী কাছাকাছি দোকানে গিয়েছিলেন তিনি। ফিরে দেখেন মেয়ের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। বহুবার ডাকাডাকির পরও সাড়া দেয়নি সেই কিশোরী। এরপরই পাড়ার লোকজনদের জড়ো করেন মৃতার মা।

প্রতিবেশীরা এসে দরজা ভেঙে আবিষ্কার করেন মেয়ের ঝুলন্ত দেহ। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ওই কিশোরীকে। সুইসাইড নোটে নিজের অর্থনীতি শিক্ষককেই প্রকারান্তরে দায়ী করেছে সেই কিশোরী। প্রায় প্রতিদিনই সকলের সামনে ইচ্ছাকৃতভাবে সেই শিক্ষক বকাবকি করতেন, অভিযোগ সুইসাইড নোটে।

ইতিমধ্যেই এই ঘটনা সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

রাস্তায় মারামারি বিজেপি নেতাদের! রানাঘাটে বিক্ষুব্ধদের মিছিলে হামলায় জখম চারজন


```