Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রাজ্যে এক দিনে বাজ পড়ে মৃত্যু ১৭ জনের! তালিকায় রয়েছেন বাঁকুড়ারই ৯ জন

শুধু বাঁকুড়াতেই মৃত্যু হয়েছে ৯ জনের। এছাড়াও পূর্ব বর্ধমানে ৫ জন, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও দক্ষিণ দিনাজপুরে আরও ১ জন করে প্রাণ হারিয়েছেন বজ্রাঘাতে।

রাজ্যে এক দিনে বাজ পড়ে মৃত্যু ১৭ জনের! তালিকায় রয়েছেন বাঁকুড়ারই ৯ জন

ফাইল ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 25 July 2025 00:41

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ফের বজ্রপাতে (Lightning) মৃত্যু (Death)। একজন, দু'জনের নয়, একদিনে রাজ্যের (West Bengal) বিভিন্ন প্রান্তে বাজ পড়ে প্রাণ হারিয়েছেন ১৭ জন। শুধু বাঁকুড়াতেই মৃত্যু হয়েছে ৯ জনের। এছাড়াও পূর্ব বর্ধমানে ৫ জন, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও দক্ষিণ দিনাজপুরে আরও ১ জন করে প্রাণ হারিয়েছেন বজ্রাঘাতে।

বাঁকুড়ার ওন্দায় বাজ পড়ে মারা গেছেন ৪ জন। এছাড়াও কোতুলপুর, ইন্দাস, জয়পুর, পাত্রসায়র ও বিষ্ণুপুর মিলিয়ে মৃত্যু হয়েছে আরও ৫ জনের। মৃতদের মধ্যে রয়েছেন পাত্রসায়রের জীবন ঘোষ (৫০), ইন্দাসের ইসমাইল মণ্ডল (৫৫), বিষ্ণুপুরের মদন বাগদি (৭০), কোতুলপুরের জিয়াউল হক মোল্লা (৪০)। স্থানীয় সূত্রে খবর, জিয়াউল কাজ করার সময় বজ্রপাত হলে তাঁর মৃত্যু হয়। পরে পরিবারের এক সদস্য দেহ উদ্ধার করেন।

অন্যদিকে, জয়পুরের উত্তম ভুঁইয়া (৩৮), ওন্দার তিলকা মাল (৪৯), জবা বাউড়ি (৩৮), নারায়ণ সোয়ার (৪৮) ও প্রতিমা রায় (৪১)— বাঁকুড়ার অন্যান্য বজ্রপাতে মৃত ব্যক্তি।

পূর্ব বর্ধমানে বাজ পড়ে মৃত্যু হয়েছে মাধবডিহির সনাতন পাত্র (৬১), তেণ্ডুলের অভিজিৎ সাঁতরা (২৫), মঙ্গলকোটের বুড়ো মাড্ডি (৬৪), খণ্ডঘোষের পরিমল দাস (৩৫) ও আউশগ্রামের রবিন টুডু (২৫)-র।

এছাড়াও পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় লক্ষ্মীকান্ত পান (৪২), পুরুলিয়ার গুড়িডির সুমিত্রা মাহাতো (৪৫) এবং দক্ষিণ দিনাজপুরের ভগবতীপুরের কমল সরকার (৫৬)-এর মৃত্যুও হয়েছে বজ্রাঘাতে।

এদিকে, বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত তৈরি হয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ধরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে বৃষ্টি চলতে পারে সোমবার পর্যন্ত।

উত্তরবঙ্গেও শুক্রবার থেকে রবিবার পর্যন্ত হতে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সোমবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। এই আবহাওয়াজনিত সতর্কতার মধ্যেই রাজ্যজুড়ে বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কায় সতর্ক থাকার বার্তা দিয়েছে প্রশাসন।


```