Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

কাকদ্বীপে উধাও রেশনের ১৫ হাজার কুইন্ট্যাল চাল! ডোমজুড়ে প্যাকেট আটায় কিলবিল করছে পোকা

রেশনের ১৫ হাজার কুইন্ট্যাল চাল পাচারের অভিযোগ উঠল এক ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই বেপাত্তা ওই ডিস্ট্রিবিউটর। জেলাশাসকের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করেছে জেলা খাদ্য দফতর।

কাকদ্বীপে উধাও রেশনের ১৫ হাজার কুইন্ট্যাল চাল! ডোমজুড়ে প্যাকেট আটায় কিলবিল করছে পোকা

শেষ আপডেট: 9 December 2023 12:20

দ্য ওয়াল ব্যুরো: রেশনের ১৫ হাজার কুইন্ট্যাল চাল পাচারের অভিযোগ উঠল এক ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই বেপাত্তা ওই ডিস্ট্রিবিউটর। জেলাশাসকের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করেছে জেলা খাদ্য দফতর। দক্ষিণ ২৪ পরগনার নামখানার ঘটনা।

অভিযুক্ত ডিস্ট্রিবিউটর অমিত কুমার ভকতকে সাসপেন্ড এবং শোকজ করেছে জেলা প্রশাসন।

জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, “রেশনের ১৫ হাজার কুইন্ট্যাল চাল ১০০ জন রেশন ডিলারকে ডিস্ট্রিবিউটার করার কথা ছিল। অভিযুক্ত ডিস্ট্রিবিউটর ওই চাল সরবরাহ করেননি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম শাস্তির পদক্ষেপ করা হচ্ছে।”

সূত্রের খবর, অভিযুক্ত ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে এফআইআর রুজু করতে চলেছে পুলিশ। যদিও ঘটনার পর থেকেই তাঁর কোনও খোঁজ নেই বলে স্থানীয় সূত্রের দাবি।

এদিকে ফের রেশনে মেয়াদ উত্তীর্ণ প্যাকেট আটায় পোকা কিলবিল করতে দেখা গেল হাওড়ার ডোমজুড়ে। ঘটনাকে ঘিরে শনিবার সকালে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গ্রাহকদের অভিযোগ, শনিবার রেশনে মেয়াদ উত্তীর্ণ আটা বিলি করা হয়। প্যাকেট খুলতেই দেখা যায়, পোকা কিলবিল করছে।

কদিন আগে একই ঘটনা ঘটেছিল হুগলির আরামবাগে। ডোমজুড়ে ওই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় প্রশ্নের মুখে খাদ্য দফতর। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন গ্রাহকেরা। প্রশাসন জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

রেশন দুর্নীতির অভিযোগে জেলবন্দি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতির খোঁজে রাজ্যজুড়ে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমন আবহে ফের রেশন কেলেঙ্কারি সামনে আসায় শোরগোল তৈরি হয়েছে এলাকায়।


```