Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

১০৫ বছরের বৃদ্ধ চুঁচুড়া আদালতে এসে সাক্ষ্য দিলেন, সম্পত্তি নিয়ে মামলা চলছিল

জানা গেছে, পোলবা থানা এলাকার মেরিয়া গ্রামে তাঁর জন্ম। তাঁর আইনজীবী বিদ্যুৎ রায়চৌধুরী জানান, ২০১৭ সাল থেকে সম্পত্তি নিয়ে শরিকদের সঙ্গে কালীবাবুর মামলা চলছিল।

১০৫ বছরের বৃদ্ধ চুঁচুড়া আদালতে এসে সাক্ষ্য দিলেন, সম্পত্তি নিয়ে মামলা চলছিল

শেষ আপডেট: 6 February 2024 19:10

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সম্পত্তি ভাগের মামলায় আদালতে সাক্ষ্য দিলেন শতায়ু বৃদ্ধ। মঙ্গলবার চুঁচুড়া জেলা আদালতে দ্বিতীয় সিভিল জজ সিনিয়র ডিভিশনের ঘরে সাক্ষ্য দেন কালীকুমার বসু। রেলের অবসরপ্রাপ্ত কর্মী কালীকুমার বসুর জন্ম ১৯১৯ সালের পয়লা জানুয়ারি। 

জানা গেছে, পোলবা থানা এলাকার মেরিয়া গ্রামে তাঁর জন্ম। তাঁর আইনজীবী বিদ্যুৎ রায়চৌধুরী জানান, ২০১৭ সাল থেকে সম্পত্তি নিয়ে শরিকদের সঙ্গে কালীবাবুর মামলা চলছিল। কালীবাবুর সম্মতি ছাড়া শরিকরা সম্পত্তির কিছুটা অংশ বিক্রি করে দিয়েছিলেন। আইন অনুযায়ী শরিকি সম্পত্তি বিক্রি করতে গেলে বাকি শরিকদের সম্মতি নিয়ে হয়। না হলে আদালতের নির্দেশে সেই সম্পত্তি পুনরায় ফেরত দেওয়ার ব্যবস্থা করা যায়। সেই মামলা এতদিন ধরে চলছিল। কালীবাবুর সাক্ষ্য গ্রহণ বাকি ছিল। বয়সের কারণে সেটা হয়ে উঠছিল না। এদিন নাতির সাহায্যে কালীবাবু আদালতে পৌঁছন। তাঁর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। ১৬ তারিখ মামলার চূড়ান্ত রায় হবে।
 

১০৫ বছর বয়স দেখে বোঝার উপায় নেই কালীবাবুকে। এই বয়সে তাঁর স্বাস্থ্য লজ্জায় ফেলতে পারে অনেক তরুণকেই। কীভাবে ধরে রাখলেন বয়স! এককথাতেই এর উত্তর দিলেন বৃদ্ধ। বললেন, "সঠিক সময়ে সঠিক খাবার খেতে হবে।" কথা বলার ক্ষমতা তেমন নেই। তাঁর হয়ে আইনজীবীই উত্তর দেন বেশির ভাগ প্রশ্নের। তবুও বয়সকে জয় করে মামলা লড়তে তাঁর আদালতে আসা অনেককেই অনুপ্রেরণা দিয়েছে। খবর পেয়ে তাঁকে দেখেও গেছেন অনেকেই।


```