Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লালবাগের মালিবাগানে গেলেই ১০১ রকম আমের স্বাদ পাবেন

জেলা উদ্যানপালন দফতরের হিসেব অনুযায়ী, এবার মুর্শিদাবাদ জেলায় আম উৎপাদনের পরিমাণ ছুঁয়েছে প্রায় ১ লক্ষ ৮০ হাজার মেট্রিক টন, যেখানে গত বছর উৎপাদন ছিল মাত্র ৭০–৮০ হাজার মেট্রিক টন।

লালবাগের মালিবাগানে গেলেই ১০১ রকম আমের স্বাদ পাবেন

এক বাগানে ১০১ রকমের আম

শেষ আপডেট: 10 June 2025 19:52

মামিনুল ইসলাম, মুর্শিদাবাদ

নবাবি আমের স্বাদ ও গন্ধ আজও মাতিয়ে রাখে দেশ-বিদেশের বাজার। সেই ঐতিহ্য আজও বহন করে চলেছে মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক আমবাগানগুলি। তবে এবার নজর কেড়েছে লালবাগের এলাহিগঞ্জ এলাকার একটি বিশেষ বাগান, যেখানে রয়েছে একসঙ্গে ১০১ প্রজাতির আমগাছ! কোহিতুর, হিমসাগর, ল্যাংড়া, ফজলি, গোলাপখাস, আনারস, আলফানসো—নামের তালিকা যেন শেষই হয় না।

আম নামানো শুরু হয়েছে বর্ষার আগেই। হিমসাগরের পাশাপাশি কোহিতুর ও গোলাপখাসের মতো দুর্লভ আম ইতিমধ্যেই রওনা দিয়েছে কলকাতা ও দিল্লির বাজারে।

চলতি মরসুমে আবহাওয়া ছিল আমচাষের পক্ষে অত্যন্ত অনুকূল। কালবৈশাখীর দাপট না থাকায় এবং সময়মতো বৃষ্টির ফলে উৎপাদন বেড়েছে চোখে পড়ার মতো। জেলা উদ্যানপালন দফতরের হিসেব অনুযায়ী, এবার মুর্শিদাবাদ জেলায় আম উৎপাদনের পরিমাণ ছুঁয়েছে প্রায় ১ লক্ষ ৮০ হাজার মেট্রিক টন, যেখানে গত বছর উৎপাদন ছিল মাত্র ৭০–৮০ হাজার মেট্রিক টন।

সরকারি হিসেবে, জেলায় সবচেয়ে বেশি উৎপাদন হয়েছে হিমসাগর আমের—প্রায় ৭৪.৫৫ হাজার মেট্রিক টন। পাশাপাশি, আম্রপালি আম উৎপন্ন হয়েছে ২৪.৯৮ হাজার মেট্রিক টন। ফজলি, বোম্বাই ও লক্ষণভোগের মতো জনপ্রিয় আমের ফলনও হয়েছে খুব ভাল। একদিকে ঐতিহ্য, অন্যদিকে আধুনিক চাষের ফলে মুর্শিদাবাদের আম এবারও বাজার মাতাতে প্রস্তুত।


```