Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লিতে সরকারি চাকরির পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ অসমের পড়ুয়া, উত্তরাখণ্ড থেকে উদ্ধার হল দেহ

জানা গেছে, ৫ জুন পরীক্ষার পর রস্মিতা উত্তরাখণ্ডে দুই বন্ধুর সঙ্গে দেখা করেন। ৬ তারিখ দুই পুরুষ বন্ধুর সঙ্গে তিনি হৃষীকেশ পৌঁছন।

দিল্লিতে সরকারি চাকরির পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ অসমের পড়ুয়া, উত্তরাখণ্ড থেকে উদ্ধার হল দেহ

রস্মিতা হোজাই

শেষ আপডেট: 10 June 2025 19:46

দ্য ওয়াল ব্যুরো: সরকারি চাকরির পরীক্ষা দিতে এসে উধাও তরুণী। অসমের ডিমা হাসাও জেলার বাসিন্দা রস্মিতা হোজাই দিল্লিতে এসেছিলেন। পাঁচ দিন পর উদ্ধার হল তাঁর মৃতদেহ।

ডিমা হাসাও জেলার সন্তিলা হোজাই অঞ্চলের রস্মিতা ৫ জুন নিখোঁজ হন। জানা গেছে, তিনি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা দিতে অসম থেকে দিল্লি এসেছিলেন। অসমের ওই জেলার সরকারি সূত্র ফেসবুক পোস্টের মাধ্যমে রস্মিতার মৃত্যুর খবরে শিলমোহর দিয়েছে।

ফেসবুক পোস্টে লেখা, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, সন্তিলা হোজাইয়ের বাসিন্দা রস্মিতা হোজাই ৫ জুন দিল্লি থেকে নিখোঁজ হন। আজ উত্তরাখণ্ডের পাউরি গাড়োয়াল জেলা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই অপূরণীয় ক্ষতির জন্য আমাদের প্রার্থনা রইল তাঁর পরিবারের জন্য।’ তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতিও তাঁর কৃতজ্ঞতা জানান, এই রস্মিতাকে খোঁজার কাজে তাঁদের সহযোগিতা করার জন্য।

উত্তরাখণ্ডের পুলিশও এই রহস্য উদ্ধারে যথেষ্ট সাহায্য করেছে বলে জানিয়েছে সরকারি সূত্র। এই মৃত্যুর পিছনে যার বা যাদের হাত রয়েছে সেই নিয়ে কড়া পদক্ষেপের দাবিও রয়েছে।

জানা গেছে, ৫ জুন পরীক্ষার পর রস্মিতা উত্তরাখণ্ডে দুই বন্ধুর সঙ্গে দেখা করেন। তারপর ৬ তারিখ দুই পুরুষ বন্ধুর সঙ্গে তিনি হৃষীকেশ পৌঁছন। তাঁদের মধ্যে একজন হরিয়ানার হেমন্ত শর্মা, রস্মিতার সঙ্গে একই ক্লাসে পড়তেন। তাঁরা তিনজন বলে শিবপুরীতে ক্যাম্পিং ট্রিপে যান, সেইদিনই বিকেলে তাঁরা রস্মিতার নিখোঁজ হওয়ার খবর জানান।

পরে এক স্থানীয় বাসিন্দার থেকে জানা যায়, ক্যাম্পের কাছে এক মহিলাকে জলে ডুবতে দেখেছেন তিনি। সন্দেহ করা হচ্ছে, কোনওভাবে জলের তোড়ে ভেসে গেছেন রস্মিতা।

উত্তরাখণ্ডের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডুবুরিরা নদী থেকে মঙ্গলবার তাঁর মৃতদেহ উদ্ধার করে। তবে, পুলিশের একাংশের সন্দেহ, এটা আত্মহত্যার ঘটনাও হতে পারে।


```