Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বেঙ্গালুরুতে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত এক, ভিতরে অনেকের আটকে থাকার আশঙ্কা

দ্য ওয়াল ব্যুরো: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতল। ঘটনাটা ঘটেছে শনিবার বেঙ্গালুরুর থায়াগারাজা নগরে। রাত পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। খোঁজ মিলছে না বেশ কয়েকজনের শ্রমিকের।ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে

বেঙ্গালুরুতে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত এক, ভিতরে অনেকের আটকে থাকার আশঙ্কা

শেষ আপডেট: 9 November 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতল। ঘটনাটা ঘটেছে শনিবার বেঙ্গালুরুর থায়াগারাজা নগরে। রাত পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। খোঁজ মিলছে না বেশ কয়েকজনের শ্রমিকের।ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে দমকল ও স্থানীয় বিপর্যয় মোকাবিলা দফতরের সদস্যরা। এলাকার বাসিন্দাদের কথায়, বিকেলের দিকে আচমকাই ভেঙে পড়ে বাড়িটি। সেই সময় বহুতলটিতে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। স্থানীয়দের সাহায্যেই কংক্রিটের চাঙড় সরিয়ে উদ্ধার করা হয় এক জনের দেহ। বাকি কয়েকজনের এখনও খোঁজ মিলছে না। তাঁরা ভিতরে আটকে রয়েছেন না চাপা পড়ে গেছেন সেটা বোঝা যাচ্ছে না। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী ও দমকল। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। ভিতরে কেউ আটকে রয়েছেন কি না খোঁজ পেতে নামানো হয়েছে পুলিশ কুকুরও।  পুলিশের এক আধিকারিকের কথায়, "চাঙড় চাপা পড়ে ২০ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।" পুলিশ জানিয়েছে, ওই বহুতলটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই পাশে আরও একটি নির্মীয়মাণ বাড়িও ভেঙে পড়ে। নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ কাজ হচ্ছে বলেই ধারণা পুলিশের। ওই বহুতলের প্রোমোটারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। চলতি বছর ফেব্রুয়ারিতে বেঙ্গালুরুর সারজাপুরের কাসাভানাথাল্লির জেল রোডে একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত্যু হয়েছিল তিন জনের। আহত হন অনেকে।

```