Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

নাভি থেকে জোড়া শরীর, লিভার-পাকস্থলী জুড়ে গেছে, রিদ্ধি-সিদ্ধিকে আলাদা করল এইমস

দ্য ওয়াল ব্যুরো: নাভি থেকে দুই শরীর জুড়ে গেছে (conjoined twins)। লিভার-পাকস্থলী সংযুক্ত। দুই হার্ট একে অপরকে প্রায় ছুঁয়ে ফেলেছে। শ্বাসের ক্রিয়া চলছে একই সঙ্গে। বিরল জোড়া যমজকে আলাদা করে নতুন জীবন দিল উত্তরপ্রদেশের এইমস। বুক, পেট বা ন

নাভি থেকে জোড়া শরীর, লিভার-পাকস্থলী জুড়ে গেছে, রিদ্ধি-সিদ্ধিকে আলাদা করল এইমস

শেষ আপডেট: 28 July 2023 12:08

দ্য ওয়াল ব্যুরো: নাভি থেকে দুই শরীর জুড়ে গেছে (conjoined twins)। লিভার-পাকস্থলী সংযুক্ত। দুই হার্ট একে অপরকে প্রায় ছুঁয়ে ফেলেছে। শ্বাসের ক্রিয়া চলছে একই সঙ্গে। বিরল জোড়া যমজকে আলাদা করে নতুন জীবন দিল উত্তরপ্রদেশের এইমস।

বুক, পেট বা নাভির অংশ অথবা পেলভিস থেকে জোড়া যমজ শিশুদের ডাক্তারি ভাষায় বলে কনজয়েন্ড টুইনস (Conjoined twins)। মায়ের গর্ভেই শরীর জুড়ে যায় দুই ভ্রুণের। এমন যমজ বাচ্চার প্রসব করানো খুবই ঝুঁকিপূর্ণ। জটিল অস্ত্রোপচারের পরিকাঠামো না থাকলে ঝুঁকি আরও বাড়ে।

উত্তরপ্রদেশের বরেলীতে রিদ্ধি ও সিদ্ধির জন্মের পরে তাদের ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছিল। গত বছর জুলাই মাসে জন্ম হয় তাদের। এণন জোড়া যমজ শিশুকে আলাদা করার প্রক্রিয়া কী তা জানতেই এইমসে নিয়ে গিয়েছিলেন বাবা-মা। ডাক্তাররা জানান, ১ বছর না হলে এমন ঝুঁকিপূর্ণ অপারেশন করা সম্ভব নয়।

তারপর কেটে গেছে প্রায় ১২ মাস। এ বছর ৮ জুন অপারেশন হয় দুই ফুটফুটে শিশু রিদ্ধি ও সিদ্ধির (conjoined twins)। সাড়ে তিন ঘণ্টার সার্জারিতে দুই শিশুকন্যাকে আলাদা করেন ডাক্তাররা। এইমসের পেডিয়াট্রিক বিভাগের ডা. প্রবুধ গোয়েল ও মিনু বাজপেয়ী এই অপারেশন করেন।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, শিশুটির লিভারের অংশ জোড়া ছিল। জোড়া ছিল পাকস্থলীও। দুই হার্টও প্রায় পরস্পরকে ছুঁয়ে ছিল। প্রতিটি অঙ্গ আলাদা করা সহজ ছিল না। সামান্য ভুলেই বড় বিপদ ঘটতে পারত। তবে অপারেশন সফল হয়েছে বলেই জানিয়েছেন এইমসের ডাক্তাররা।

আরও পড়ুন: হিমালয়ে খনিজে বন্দি ‘জলবিন্দু’, পর্বতমালায় প্রাচীন মহাসাগরের জীবাশ্ম খুঁজে পেলেন ভারতীয় বিজ্ঞানীরা

যমজ বাচ্চা মূলত হয় দুই ধরনের: মনোজাইগোটিক বা আইডেন্টিক্যাল যমজ, ও ডাইজাইগোটিক যমজ। কখনও যদি দুটি শুক্রাণু ও দুটি ডিম্বাণুর মিলনে দুটি জাইগোট তৈরি হয়, তবে ওই দুটি জাইগোটের বিভাজনে যে যমজ সন্তানের জন্ম হয় তারা হল ডাইজাইগোটিক যমজ। 

My Monoamniotic Twin Journey: What are Monoamniotic Twins?

অপরদিকে, মনোজাইগোটিক যমজে একটিমাত্র জাইগোটই তৈরি হয়। কিন্তু জাইগোটের বিভাজনের শুরুর দিকে জাইগোট বিভাজিত হয়ে দুটি ভ্রূণ তৈরি করে। ফলে এভাবে যে যমজ সন্তান ভূমিষ্ঠ হয়, তারা হল মনোজাইগোটিক যমজ। ৭০ শতাংশ মনোজাইগোটিক যমজ একটিমাত্র অমরার মাধ্যমে মায়ের দেহের সাথে যুক্ত থেকে খাদ্য, পুষ্টি সংগ্রহ করে। এমন যমজদের বলা হয় মনোকোরিওনিক (একই অমরাবিশিষ্ট) মনোজাইগোটিক যমজ। এই ধরনের যমজ বাচ্চারা অনেকসময়েই একে অপরের সঙ্গে জুড়ে যায়। যেহেতু একই অমরা থেকে পুষ্টি নেয় তারা, তাই অনেক সময় দেখা যায় এই বাচ্চাদের শরীরের নানা অংশ জুড়ে আছে। তখন এদের বলে কনজয়েন্ড টুইনস।


```