দ্য ওয়াল ব্যুরো: সেনা-জঙ্গি সংঘর্ষে ফের উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। কুপওয়ারা জেলায় জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছেন এক জওয়ান। গুরুতর ভাবে জখম হয়েছেন আরেক সেনা জওয়ান। অন্যদিকে নিরাপত্তারক্ষীদের গুলিতে জঙ্গিদের সমর্থনে বিক্ষোভকারীদের মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
কুপওয়ারার জঙ্গলে সন্ত্রাসবাদী দমন অভিযান চালাতে গিয়ে আচমকাই জঙ্গিদের গুলির মুখে পড়ে সেনাবাহিনী। পাল্টা আক্রমণ করে ভারতীয় সেনাও। জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন ৩ প্যারা রেজিমেন্টের সেপাই মুকুল মীনা। জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে সেনা। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দু'পক্ষের গুলির লড়াই এখনও চলছে।