Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ঠান্ডার দিন শেষ! এবার গরমের জন্য তৈরি হন, কোন কোন জেলা পুড়বে? কী বলল আলিপুর

চৈত্রেও শীতের শিরশিরানি! এমন মনোরম আবহাওয়ার দিন শেষ।

ঠান্ডার দিন শেষ! এবার গরমের জন্য তৈরি হন, কোন কোন জেলা পুড়বে? কী বলল আলিপুর

ফাইল ছবি।

শেষ আপডেট: 24 March 2025 19:41

দ্য ওয়াল ব্যুরো: চৈত্রেও শীতের শিরশিরানি! এমন মনোরম আবহাওয়ার দিন শেষ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দুই বঙ্গে আপাতত বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই (Weather Update)। 

ধীরে ধীরে উর্দ্ধমুখী হবে দিন ও রাতের তাপমাত্রা। বুধবার ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। অর্থাৎ গত কয়েকদিনে যে পারদ পতন হয়েছিল, তা আবার আগের জায়গায় ফিরবে। আলিপুর জানাচ্ছে, চলতি সপ্তাহেই ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে কলকাতার পারদ। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যাবে।

তবে সোমবারও কলকাতায় স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস নীচে ছিল দিনের তাপমাত্রা। সকাল ও সন্ধ্যায় মনোরম পরিবেশ। যদিও আগামী ২৪ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি বদলাবে। আলিপুর জানাচ্ছে, কলকাতার পাশাপাশি তাপমাত্রা বাড়বে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বীরভূমের মতো পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে। এই জেলাগুলিতে ফের তাপদাহের সম্ভাবনা রয়েছে। 

অন্যদিকে শুক্রবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

এই মুহূর্তে অসম ও দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। অক্ষরেখা রয়েছে বিদর্ভ এলাকা থেকে কেরল পর্যন্ত। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো বাতাস বইতে পারে কেরল, মাহে, কর্নাটক ও অন্ধ্রপ্রদেশে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে ওড়িশা ও সিকিমেও। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই। 


```