Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Weather Update: উল্টোরথে দুর্যোগের শঙ্কা! বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়

শনিবার উল্টোরথ। কিন্তু উৎসবের আনন্দে জল ঢেলে দিতে পারে বর্ষার তাণ্ডব। 

 Weather Update: উল্টোরথে দুর্যোগের শঙ্কা! বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়

ফাইল ছবি।

শেষ আপডেট: 5 July 2025 10:59

দ্য ওয়াল ব্যুরো: শনিবার উল্টোরথ। কিন্তু উৎসবের আনন্দে জল ঢেলে দিতে পারে বর্ষার তাণ্ডব। সক্রিয় মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে কলকাতার উপর দিয়ে বিস্তৃত। এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস সূত্রের খবর, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম—এই সাত জেলায় শনি ও রবিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ এবং কমলা সতর্কতা। পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও বীরভূমেও ভারী বৃষ্টির পূর্বাভাস।

এছাড়াও, ওই সব জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ বিকেলের দিকে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবেই।

একইভাবে উত্তরবঙ্গের পাঁচ জেলা—দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আগামী সাত দিন ধরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। শনি এবং রবিবার বৃষ্টি তুলনামূলকভাবে কম হলেও সোমবার থেকে বৃষ্টির দাপট বাড়বে। তবে আগামি বৃহস্পতিবারের পর থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে বলেই ইঙ্গিত আবহাওয়া দফতরের।


```