Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ফের ব্যাহত মেট্রো পরিষেবা! ডাউন লাইনে আচমকা বিপর্যয়, চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের

সপ্তাহের শেষে শনিবার সকালে চরম দুর্ভোগে পড়লেন অফিসযাত্রী ও ছাত্রছাত্রীদের বড় অংশ। দমদম-কবি সুভাষ শাখার ডাউন লাইনে মেট্রোর এক রেক খারাপ হয়ে পড়ায় একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ে পর পর মেট্রো।

ফের ব্যাহত মেট্রো পরিষেবা! ডাউন লাইনে আচমকা বিপর্যয়, চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের

ছবি-সংগৃহীত।

শেষ আপডেট: 5 July 2025 10:40

দ্য ওয়াল ব্যুরো: ফের ব্যাহত মেট্রো পরিষেবা (Kolkata Metro)। সপ্তাহের শেষে শনিবার সকালে চরম দুর্ভোগে পড়লেন অফিসযাত্রী ও ছাত্রছাত্রীদের বড় অংশ (Suffering Passengers)। দমদম-কবি সুভাষ শাখার ডাউন লাইনে মেট্রোর এক রেক খারাপ হয়ে পড়ায় একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ে পর পর মেট্রো।

যতীন দাস পার্ক স্টেশনে নিউ গড়িয়াগামী একটি রেকের ত্রুটির জেরেই এই বিপত্তি বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। যদিও তাঁদের দাবি, সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়। কিন্তু যাত্রীদের অভিযোগ, নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময় দাঁড়িয়ে থেকেছে ট্রেন। বিভিন্ন স্টেশনে গিয়েও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। ফলে অফিস টাইমে বাড়তি চাপ ও ভিড়ের জন্য অনেকেই সময়মতো পৌঁছতে পারেননি গন্তব্যে।

এই ঘটনায় চরম ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। তাঁদের বক্তব্য, ‘‘প্রায় প্রতিদিনই কোনও না কোনও সমস্যায় পড়তে হচ্ছে। কখনও টেকনিক্যাল ফল্ট, কখনও জল ঢোকা, কখনও বা রেক খারাপ। পরিষেবা আগের মতো নির্ভরযোগ্য থাকছে না।’’

প্রসঙ্গত, গত সোমবারও সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ ছিল কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে। পাতালপথে জল ঢুকে পড়ায় বন্ধ করা হয় ট্রেন চলাচল। চাঁদনি চক ও সেন্ট্রাল স্টেশনের মাঝামাঝি জায়গায় জলের জমা চোখে পড়ে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বন্ধ রাখা হয় পরিষেবা। তাতে চরম দুর্ভোগের শিকার হন স্কুল-কলেজ পড়ুয়া থেকে শুরু করে অফিস যাত্রীরা।

সেই ধাক্কা সামলে উঠতে না-উঠতেই ফের শনিবার অফিস টাইমেই রেক খারাপ হয়ে পড়ায় প্রশ্ন উঠছে মেট্রোর রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে। যাত্রীদের ক্ষোভ, “এসি চলছে না, দরজা বন্ধ হচ্ছে না, ট্রেন থেমে থাকছে মাঝপথে—এত দুর্ভোগ কী ভাবে সহ্য করব?”

মেট্রো রেল যদিও জানিয়েছে, দ্রুত সমস্যা চিহ্নিত করে মেরামতির কাজ করা হয় এবং ট্রেন পরিষেবা সচল করা হয়েছে।


```