Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রাজ্য বিজেপির রাশ এবার কেন্দ্রীয় মন্ত্রীর হাতে! বাংলায় ভোটের ময়দানে নামছেন ভূপেন্দ্র

বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। সেদিকে নজর রেখে সময় থাকতে পুরোদমে ভোটের প্রস্তুতি শুরু করে দিল বঙ্গ বিজেপি।

রাজ্য বিজেপির রাশ এবার কেন্দ্রীয় মন্ত্রীর হাতে! বাংলায় ভোটের ময়দানে নামছেন ভূপেন্দ্র

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 25 September 2025 15:48

দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। সেদিকে নজর রেখে সময় থাকতে পুরোদমে ভোটের প্রস্তুতি শুরু করে দিল বঙ্গ বিজেপি (West Bengal BJP)। একের পর এক বৈঠক, রণকৌশল গঠনের তোড়জোড় চলছে জোর কদমে।

এই আবহেই বৃহস্পতিবার বিজেপির তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ বিজেপির নির্বাচনী দায়িত্ব তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের হাতে (Bhupendra Yadav, central minister)। তাঁকে সহায়তা করবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ঘোষণার পরেই শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক চর্চা।

প্রসঙ্গত, কিছুদিন আগেই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদে বদল ঘটে। সুকান্ত মজুমদারের জায়গায় দায়িত্ব পান শমীক ভট্টাচার্য। সভাপতি বদলের পর থেকেই সংগঠনে এসেছে নতুন গতি—দলের অন্দরের মতে, শমীকের নেতৃত্বে অনেকটাই চাঙ্গা হয়েছে রাজ্য ইউনিট।

এইসবের মধ্যেই ঘটে যায় আরেক গুরুত্বপূর্ণ ঘটনা। ভোটের আগে সংঘ-বিজেপির সমন্বয় বৈঠক। জায়গা—সল্টলেকের এক পাঁচতারা হোটেল। দীর্ঘ ম্যারাথন সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতারা—শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। কেন্দ্রের তরফে হাজির ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। সংঘের পক্ষ থেকেও উপস্থিত ছিলেন প্রদীপ যোশী, রমাপদ পাল, জলধর মাহাতো, জিষ্ণু বসু-সহ একাধিক গুরুত্বপূর্ণ নেতা।

বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে সিএএ ইস্যু। সূত্রের খবর, ভোটের মুখে জাতীয় নাগরিকত্ব আইন ঘিরে একটি নির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করেছে দল। এই ইস্যুতে জনমত গঠনের পরিকল্পনা করা হয়েছে বলেই দাবি বিজেপি সূত্রের।

এই পটভূমিতে এবার ভূপেন্দ্র যাদবের নির্বাচনী দায়িত্ব প্রাপ্তি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রশ্ন উঠছে—তবে কি এবার মাটি কামড়ে নামতে চলেছে বিজেপি? কবে তিনি রাজ্যে পা রাখেন, কাদের সঙ্গে বৈঠক করেন, কী রূপরেখা তৈরি হয়—সবকিছুই এখন জোর জল্পনার কেন্দ্রে।

রাজনীতির কারবারিরা বলছেন, উত্তর থেকে দক্ষিণ, শহর থেকে জঙ্গলমহল—প্রতিটা অঞ্চলের জন্য ভিন্ন কৌশল তৈরি করতে এবার কেন্দ্রীয় নেতৃত্ব আরও সক্রিয়। এখন দেখার ভূপেন্দ্রের হাত ধরে বিজেপি বাংলায় নিজেদের লক্ষ্য পূরণ করতে পারে কিনা।


```