Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

লক্ষ্মীর ভাণ্ডার যদি না থাকত! এবারের ভোটে তৃণমূলকে বাঁচিয়েছেন কারা? কী বললেন সৌগত রায়

একই সঙ্গে সৌগত এও জানালেন, এবারের লোকসভা ভোটে কারা তৃণমূলকে ভোট দেননি।

 লক্ষ্মীর ভাণ্ডার যদি না থাকত! এবারের ভোটে তৃণমূলকে বাঁচিয়েছেন কারা? কী বললেন সৌগত রায়

সৌগত রায়।

শেষ আপডেট: 19 June 2024 19:00

দ্য ওয়াল ব্যুরো: ১ জুন শেষ দফা ভোট শেষ হতেই বিভিন্ন ভোট সমীক্ষক সংস্থা সমীক্ষা রিপোর্ট সামনে এনেছিল। তাতে সিংহভাগ সংস্থাই জানিয়েছিল, বাংলায় এবারে তৃণমূলের চেয়ে বিজেপির ফলাফল অনেক ভাল হবে। তবে ফল প্রকাশ হতে দেখা যায়, সমীক্ষা রিপোর্টকে ভুল প্রমাণ করে গতবারের চেয়ে ৭টি বেশি আসনে অর্থাৎ ৪২ এর মধ্যে তৃণমূল ২৯টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে বিজেপির আসন কমে দাঁড়িয়েছে ১২ তে।

তৃণমূলের এই জয়ের নেপথ্যে যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব রয়েছে, দিলীপ ঘোষের আনা বিপর্যয়ের অভিযোগের জবাবে পরোক্ষে তা স্বীকার করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। শুভেন্দু বলেছিলেন, "মনে রাখতে হবে, উনিশের লোকসভার সময় বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছিল না।"

পর্যবেক্ষকদের অনেকের মতেও, নিয়োগ দুর্নীতি, সন্দেশখালি-সহ শাসকের বিরুদ্ধে বিরোধীরা একাধিক ইস্যুতে সরব হলেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তৃণমূলকে বাড়তি সুবিধে দিয়েছে। এবার খোলামেলাভাবে একথা জানিয়ে দিলেন দমদমের চারবারের সাংসদ সৌগত রায়ও। একই সঙ্গে সৌগত এও জানালেন, এবারের লোকসভা ভোটে কারা তৃণমূলকে ভোট দেননি।

এক অনুষ্ঠানে বর্ষীয়ান তৃণমূল সাংসদ বলেন, "এবারের ভোটে তৃণমূলকে বাঁচিয়েছে ঝুপড়ির গরিব মহিলারা। যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তাঁরা আমাদের ঢেলে ভোট দিয়েছেন। তাঁরাই আমাদের রক্ষাকর্ত্রী।"

একই সঙ্গে সৌগত একথাও বলেন, "শহরের একটা অংশ আমাদের ভোট দেননি। বিশেষ করে যাঁরা অবস্থাপন্ন, বড় ফ্ল্যাটে থাকেন তাঁরা ভোট দেননি।” তবে সংখ্যালঘুদের সিংহভাগ ভোটই তৃণমূলের অনুকুলে গিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বিষয়টি প্রকাশ্যে আসতেই ফের শাসকের সমালোচনায় সুর চড়িয়েছে বিরোধীরা। তাঁদের অভিযোগ, রাজ্যের প্রকৃত উন্নয়নে নজর না দিয়ে এভাবে সরকারি টাকায় মানুষ কিনে ভোটে জেতার নোংরা কৌশল নিয়েছে তৃণমূল। যা শুনে শাসকদলের পাল্টা কটাক্ষ, "নাচতে না জানলে উঠোন বাঁকা!"


```